admin

প্রকাশিত: 11:53 AM, March 5, 2026

উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এমপি লুনা

উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এমপি লুনা

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেট-২, (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভেদ নয়, সম্প্রীতি ও অংশগ্রহণমূলক উদ্যোগের মাধ্যমেই একটি সমৃদ্ধ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

গতকাল বুধবার বিকেলে ওসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গলচন্ডী হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াসপত্নী তাহসিনা বলেন, “জনগণের ভোট ও ভালোবাসার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়ন ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়। আমরা চাই এমন একটি সমাজ, যেখানে মানুষ নিরাপদে বসবাস করবে, তরুণরা কাজ পাবে, কৃষক ন্যায্যমূল্য পাবে এবং সাধারণ মানুষ সরকারি সেবা পাবে হয়রানি ছাড়াই।”

এর আগে বিকেলে তিনি ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় হাসপাতালের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের অবকাঠামোগত ও জনবল সংকটের বিষয়গুলো গুরুত্বসহকারে শুনে দ্রুত সমাধানে সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একটি উন্নত জনপদ গড়তে হলে স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিতে হবে। আমি আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো।” দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং নিখোঁজ এম. ইলিয়াস আলীর সুস্থ ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও এম ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মইনুল হক চৌধুরী, জেলা বিএনপির সদস্য ও ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা চেরাগ আলী চেয়ারম্যান, আতাউর রহমান মানিক, আবদুল হাকিম, উপজেলা বিএনপি নেতা শাহ এহিয়া, কয়েছ আহমদ চৌধুরী, আলী আজগর ফয়েজ, রায়হান আহমদ, উপজেলা জামায়তের নায়েবে আমীর রেজওয়ানুর রহমান চৌধুরী শাহিন, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর জাহেদ আহমদ, উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা আব্দুর রব, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মঈন উদ্দিন, সহ সভাপতি আব্দুস সালাম, যুবদল নেতা ফজল আহমদ জনি, ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা রকিব আলী, ছাত্রদল নেতা জুবের আহমদ। শেষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং এম. ইলিয়াস আলীকে খুঁজে পেতে ও দেশে শান্তির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক জনসাধারণ অংশ নেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার