admin
প্রকাশিত: 1:39 PM, November 30, 2025
বিটিআরসি কর্তৃক ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর সিদ্ধান্তের প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছেন মোবাইল ব্যবসায়ীরা।
রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ পাভেল।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোবাইল ব্যবসার সঙ্গে যুক্ত লাখো মানুষের মতামত উপেক্ষা করেই এনইআইআর চালুর উদ্যোগ নিয়েছে বিটিআরসি। তারা দাবি করেন, মাফিয়া চক্রের নয়টি সিন্ডিকেটের প্রভাবের কারণে ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় ২০ লাখ মোবাইল ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং অনেকেই বেকার হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা আরও বলেন, এনইআইআর চালু হলে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বহু মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে ব্যর্থ হতে পারে। এতে ব্যবসায়ী ও ক্রেতা—উভয়কে ভোগান্তির শিকার হতে হবে। এ অবস্থায় তারা অবিলম্বে সিদ্ধান্ত স্থগিত করে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন পরিকল্পনা গ্রহণের দাবি জানান।
অন্যদিকে, বিটিআরসি জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ ও ক্লোন আইএমইআই ব্যবহার করা মুঠোফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। এছাড়া অনুমোদনবিহীনভাবে আনা বা অপ্রমাণিত মোবাইল ফোন ভবিষ্যতে দেশের নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না। সংস্থার মতে, এনইআইআর কার্যকর হলে শুধুমাত্র বৈধ, মানসম্মত ও নিবন্ধিত মোবাইল ডিভাইসই নেটওয়ার্ক সেবা পাবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত
সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন
কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের
সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি