admin
প্রকাশিত: 3:32 PM, October 31, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার এর সত্যতা নিশ্চিত করেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আফজাল হোসাইন।
এসএমপি সূত্র জানায়, গত বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি ও মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।
এদিকে, মহানগর ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এদের মধ্যে ৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৬৫টি যানবাহন আটক করা হয়। অভিযানকালে ৩০ পিস ইয়াবা, ১৪টি ভারতীয় শাড়ি ও ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আফজাল হোসাইন জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আতিকুল ইসলাম: সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে কমেছে প্রায় সব ধরণের সবজির দাম। কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা
স্টাফ রিপোর্টার: আপেল, কমলা, আঙুর, নাশপাতি ও আনারের মতো আমদানি করা তাজা ফলের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক-কর কমানোর সুপারিশ করেছে
সুনামগঞ্জ প্রতিনিধি: ছাতকে গ্রামপুলিশদের দায়িত্ব পালনে গতিশীলতা বৃদ্ধি ও কাজের সুবিধার্থে বাইসাইকেল, পোশাক এবং আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। উপজেলা
দি এইডেড হাই স্কুল সিলেট, শতবর্ষের আহ্বানে ঐতিহ্যের মিলন মেলা উপলক্ষে এক প্রস্তুতি সভা ও উদযাপন পরিষদ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন বিশিষ্ট
সরকার ঘোষিত নিম্নতম মজুরি পুনর্বিন্যাস করে ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রম আইন বাস্তবায়ন, মজুরি গেজেট কার্যকর এবং শ্রমিক নির্যাতন ও
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক পৌর শহরের বহুল প্রতীক্ষিত ফোরলেন (৪ লেন) সড়ক নির্মাণ কাজের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিত
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রঘুপুর এবং সদর উপজেলার মেদিনী মহল মৌজার শত শত একর উর্বর কৃষি জমি ধ্বংসের পাঁয়তারার