admin
প্রকাশিত: 3:57 PM, October 31, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক পৌর শহরের বহুল প্রতীক্ষিত ফোরলেন (৪ লেন) সড়ক নির্মাণ কাজের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিত করতে চলমান কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
গতকাল শুক্রবার বিকালে পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমন, শামসুর রহমান শামসুর, ফয়জুল হক পাভেলসহ পৌর বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
সড়কের নির্মাণকাজ পরিদর্শনকালে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন কাজ দ্রুততার সাথে এবং টেকসইভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এমপি মিলন বলেন, “ছাতক-দোয়ারাবাজারের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই ফোরলেন সড়ক। কাজের মান নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে জনভোগান্তি দূর করে আধুনিক মানের টেকসই রাস্তা উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।”
তিনি কাজের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং কাজের স্থায়িত্ব নিশ্চিত করতে প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে সার্বক্ষণিক তদারকির নির্দেশ দেন।
তিনি আরও উল্লেখ করেন, সড়কটি চালু হলে কেবল ছাতক শহরই নয়, বরং পুরো সিলেট অঞ্চলের সাথে এই এলাকার বাণিজ্যিক ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাইলফলক সৃষ্টি হবে।
আতিকুল ইসলাম: সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে কমেছে প্রায় সব ধরণের সবজির দাম। কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা
স্টাফ রিপোর্টার: আপেল, কমলা, আঙুর, নাশপাতি ও আনারের মতো আমদানি করা তাজা ফলের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক-কর কমানোর সুপারিশ করেছে
সুনামগঞ্জ প্রতিনিধি: ছাতকে গ্রামপুলিশদের দায়িত্ব পালনে গতিশীলতা বৃদ্ধি ও কাজের সুবিধার্থে বাইসাইকেল, পোশাক এবং আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। উপজেলা
দি এইডেড হাই স্কুল সিলেট, শতবর্ষের আহ্বানে ঐতিহ্যের মিলন মেলা উপলক্ষে এক প্রস্তুতি সভা ও উদযাপন পরিষদ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন বিশিষ্ট
সরকার ঘোষিত নিম্নতম মজুরি পুনর্বিন্যাস করে ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রম আইন বাস্তবায়ন, মজুরি গেজেট কার্যকর এবং শ্রমিক নির্যাতন ও
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক পৌর শহরের বহুল প্রতীক্ষিত ফোরলেন (৪ লেন) সড়ক নির্মাণ কাজের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিত
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রঘুপুর এবং সদর উপজেলার মেদিনী মহল মৌজার শত শত একর উর্বর কৃষি জমি ধ্বংসের পাঁয়তারার