admin
প্রকাশিত: 3:40 PM, October 31, 2026
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রঘুপুর এবং সদর উপজেলার মেদিনী মহল মৌজার শত শত একর উর্বর কৃষি জমি ধ্বংসের পাঁয়তারার প্রতিবাদে ও অপরিকল্পিত খাল খনন কর্মসূচী অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এলাকার ভুক্তভোগী কৃষকদের পক্ষে গত বুধবার এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রঘুপুর মৌজা (জেএল নং- ২৯) এবং মেদিনী মহল মৌজার অধিবাসীদের জীবিকার একমাত্র অবলম্বন কৃষি। কিন্তু স্থানীয় একটি কুচক্রী মহলের প্ররোচনায় সরকারের অগ্রাধিকারমূলক খাল খনন কর্মসূচীর নাম ভাঙিয়ে প্রায় ৩৮ একর উর্বর কৃষি জমি ধ্বংসের নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের মূল উদ্দেশ্য খাল খনন কর্মসূচীর মাধ্যমে কৃষির উন্নয়ন ঘটানো হলেও, একটি মহল নিজেদের স্বার্থ হাসিল ও পূর্ব শত্রুতার জেরে উর্বর কৃষি জমি নষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে।
এলাকাবাসী অভিযোগ করেন, যে স্থানে খাল খনন করে পানি ঢালুতে নিতে চাওয়া হচ্ছে, সেটি মূলত সুরমা নদীর উর্বর কৃষি ভূমি। প্রায় একশত বছর পূর্বে উক্ত নদী ভরাট হয়ে কৃষি জমিতে পরিণত হয়। ১২০১ বঙ্গাব্দে হালাবাদী চিঠিয়ায় এটি এলাকাবাসীর পূর্বপুরুষের মালিকানাধীন ও দখলীয় ছিল এবং বর্তমানেও তাদের উত্তরসূরিরা তা ভোগ-ব্যবহার করে আসছেন। সেখানে কোনো খাস বা উপযুক্ত ভূমি না থাকলেও খাল খননের নামে সরকারি অর্থ লুটপাটের অপচেষ্টা চলছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, প্রস্তাবিত স্থানের দুই-তিন কিলোমিটার পশ্চিমে পুরাতন সুরমা নদীর ভরাট মুখে আজও একটি সচল খাল বিদ্যমান রয়েছে। যা দিয়ে বর্ষাকালে পানি নিষ্কাশিত হয় এবং শীত মৌসুমে পানি আটকে থাকায় কৃষকরা শাক-সবজি চাষ করতে পারেন। সরজমিনে তদন্ত করা হলে এই অপরিকল্পিত খাল খননের নেপথ্যে থাকা কুচক্রী মহলের আসল রূপ বেরিয়ে আসবে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
দেশের কৃষি, শত শত একর উর্বর ভূমি রক্ষা এবং সরকারি অর্থের অপচয় রোধে অবিলম্বে এই অপরিকল্পিত খাল খনন কর্মসূচী বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী। স্মারকলিপিতে কয়েছ মিয়া, শফিক মিয়া, রফিক মিয়া, মতছির আলী, দুলাল আহমদসহ এলাকার ১৫ জন ভুক্তভোগী কৃষক স্বাক্ষর করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. কয়েছ মিয়া, শফিক মিয়া, রফিক মিয়া, মতছির আলী, দুলাল আহমদ, আলাল মিয়া, আব্দুল মতিন, আব্দুল আজিজ, আল আমিন, আব্দুল কাদির, আব্দুল হাইয়ান, আব্দুল মন্নান, আব্দুস শহীদ, আব্দুস ছামাদ, জালাল উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি
আতিকুল ইসলাম: সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের বাজারে কমেছে প্রায় সব ধরণের সবজির দাম। কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা
স্টাফ রিপোর্টার: আপেল, কমলা, আঙুর, নাশপাতি ও আনারের মতো আমদানি করা তাজা ফলের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক-কর কমানোর সুপারিশ করেছে
সুনামগঞ্জ প্রতিনিধি: ছাতকে গ্রামপুলিশদের দায়িত্ব পালনে গতিশীলতা বৃদ্ধি ও কাজের সুবিধার্থে বাইসাইকেল, পোশাক এবং আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। উপজেলা
দি এইডেড হাই স্কুল সিলেট, শতবর্ষের আহ্বানে ঐতিহ্যের মিলন মেলা উপলক্ষে এক প্রস্তুতি সভা ও উদযাপন পরিষদ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন বিশিষ্ট
সরকার ঘোষিত নিম্নতম মজুরি পুনর্বিন্যাস করে ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রম আইন বাস্তবায়ন, মজুরি গেজেট কার্যকর এবং শ্রমিক নির্যাতন ও
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক পৌর শহরের বহুল প্রতীক্ষিত ফোরলেন (৪ লেন) সড়ক নির্মাণ কাজের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিত
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রঘুপুর এবং সদর উপজেলার মেদিনী মহল মৌজার শত শত একর উর্বর কৃষি জমি ধ্বংসের পাঁয়তারার