admin
প্রকাশিত: 7:04 AM, June 7, 2026
ওসমানীনগরে ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ও সিলেট -২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।
গতকাল শনিবার দুপুরে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে ’আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী’ উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে ওই বৃক্ষরোপন কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধকালে কালে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেন, পর্যায়ক্রমে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার প্রতিটি অঞ্চলে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরিবেশ রক্ষায় এই ধারা ধারাবাহিকভাবে চলমান থাকবে।
কর্মসূচির উদ্বোধনকালে এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা যুবদলের সভাপতি ফজল আহমদ জনি, ওসমানীনগর উপজেলা বিএনপির দফতর সম্পাদক মোঃ ইমাদ উদ্দিন লিলু, ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক মিয়া সাধারন সম্পাদক সাজ্জাদ আলম, সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক জুয়েল আহমদ, সহ সভাপতি মনসুর আহমদ,আলা উদ্দিন, ছুরত মিয়া,জাহেদ আহমদ,আঃ শহীদ,নানু মিয়া,সহ এলাকার মুরব্বীয়ান।-বিজ্ঞপ্তি
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।
প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫