admin
প্রকাশিত: 5:45 AM, August 24, 2026
ওসমানীনগর প্রতিনিধি:
গত ১৫ দিনে ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। আহত হয়েছেন প্রায় ৫০ জন। জানা গেছে, চালকের ঘুম, বিশেষ করে ভোর ও সকালে বড় দুর্ঘটনা বেশি ঘটছে। এ ছাড়া যত্রতত্র পার্কিং ও হাটবাজার-মহাসড়কের পাশে ভাসমান দোকান হাটবাজার কেন্দ্রিক যানজট দুর্ঘটনার ঝুঁকি সিলেট-ঢাকা মহাসড়ক যেন দিন-দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। বিশেষ করে সিলেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন এলাকায় মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলছে।
এলাকাবাসীর দাবি, সড়ক নিরাপত্তা আইন ও সচেতনতার অভাব, ফিটনেসবিহীন যানবাহন এবং বেপরোয়া গতির কারণে জাতীয় মহাসড়কের ওসমানীনগর অংশ যেন এখন পরিণত হয়েছে এক একটি মৃত্যুর ফাঁদ। দীর্ঘদিন ধরেই এসব সমস্যা চিহ্নিত হলেও কার্যকর উদ্যোগের অভাব রয়ে গেছে।
এখনই কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন সচেতন মহল। খানাখন্দে বেহাল রাস্তায় গাড়ির চাকা গর্তে পড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অনেক সময়। মহাসড়কের ৬ লেন নির্মাণকাজও চলছে ধীর গতিতে। যার কারণে এসব সমস্যার প্রতিকার মিলছে না। ওসমানীনগরে তেলবাহী ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে উল্টোপথে গিয়ে চাপা দিলে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত ও অটোরিকশায় থাকা আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে। গত শনিবার দুপুর ২টার দিকে গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী পদ¥া তেলবাহী ট্রাক সিএনজি অটোরিকশাকে উল্টো পথে গিয়ে সামনের দিক থেকে চাপা দিলে ঘটনাস্থল থেকে ৭ জনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহতরা হলেনÑ শেরপুর মাঝেরপাড়া গ্রামের ফরিদ মিয়ার পুত্র লালন মিয়া (২৬), জগন্নাথপুর উপজেলার শ্রীরামিশী গ্রামের গফুর মিয়ার পুত্র নিয়ামত (৪৫), নিয়ামতের স্ত্রী উসুফা বেগম (৩০), মেয়ে আয়সা আক্তার (৫)। ৭ই আগস্ট উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল সিøপার কোচের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ যাত্রী নিহত হন।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন ও সর্বশেষ ১৩ই আগস্ট ইউনিক বাসের হেলপার কিশোরগঞ্জের অস্টগ্রাম উপজেলার শরিদপুর গ্রামের সমছু মিয়ার ছেলে আব্দুল হোসেন (৩০) মারা যান। এই ঘটনায় আহত হন ২৪ জন। এই ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্ত প্রতিবেদন জমা হয়নি ১৫ দিনে। ১৭ই আগস্ট কাশিকানে প্রাইভেটকার ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ ৫ জন আহত হয়েছেন। রাত ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় ঢাকাগামী এম্বুলেন্স ও সিলেটগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারে থাকা শিশু-মহিলাসহ মোট ৫ যাত্রী আহত হন। দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের ভূমিকার বিষয়ে জানতে শেরপুর হাইওয়ে পুলিশ ইনচার্জ (ওসি) আনিসুর রহমানের সরকারি মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত
সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন
কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের
সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন