admin

প্রকাশিত: 6:55 AM, September 8, 2026

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, রোগী ও স্বজনদের হয়রানি এবং চিকিৎসাসেবা গ্রহণে নানা বিড়ম্বনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বেলা ২টায় সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি, জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ, সিলেট ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও চা শ্রমিক ইউনিয়ন মালিনীছড়ার যৌথ উদ্যোগে আয়োজিত মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ-এর সভাপতি কাপ্তান মিয়ার সভাপতিত্বে এতে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদসহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, অসহায় ও অসচ্ছল মানুষের চিকিৎসার অন্যতম প্রধান আশ্রয়স্থল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। সিলেট বিভাগের সবচেয়ে বড় সরকারি এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সিলেট ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চিকিৎসা নিতে আসেন।

বক্তারা অভিযোগ করেন, হাসপাতালে প্রবেশের পর থেকেই রোগী ও স্বজনদের বিভিন্ন ধাপে হয়রানির মুখে পড়তে হয়। বিশেষ করে জরুরি বিভাগে রোগী নেওয়া, নিবন্ধন, ভর্তি, ওয়ার্ডে স্থানান্তর, পরীক্ষা-নিরীক্ষা এবং লিফট ব্যবহারের ক্ষেত্রে নানা জটিলতা রয়েছে। এসব কারণে গুরুতর অসুস্থ রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি আরও বেড়ে যায়।

সমাবেশ থেকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা কোনো রোগী বা তার স্বজন যাতে হয়রানি, অবহেলা কিংবা অনিয়মের শিকার না হন, তা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে হাসপাতালের প্রতিটি স্তরে রোগীবান্ধব পরিবেশ তৈরি এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশ থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি বন্ধ, রোগী ও স্বজনদের হয়রানি নিরসন, জরুরি বিভাগে সেবার পরিবেশ উন্নত করা, পর্যাপ্ত ট্রলি ও লিফটের ব্যবস্থা এবং রোগীদের নির্বিঘ্নে পরীক্ষা-নিরীক্ষা ও ওয়ার্ডে স্থানান্তর নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, চিকিৎসকদের আন্তরিকতা ও দক্ষতার কারণে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এখনও বৃহত্তর সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলের মানুষের আস্থার জায়গা। তাই এই প্রতিষ্ঠানের সেবার মান আরও উন্নত করার পাশাপাশি রোগীদের দুর্ভোগ ও হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর উদ্যোগ নিতে হবে। এ সময় সমাবেশে বক্তারা সিলেটে বিদ্যুৎ ও গ্যাসের সংকট, ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে বাধা, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, হকারদের পুনর্বাসন এবং নগরীর রাস্তাঘাটের বেহাল দশা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।


সর্বশেষ সংবাদ

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ‎ ‎সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান চৌধুরী

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা

ছাত্রনেতা খান মোহাম্মদ সামির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছাত্রনেতা খান মোহাম্মদ সামির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও

ইউরোপ থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৫ বাংলাদেশি

ইউরোপ থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৫ বাংলাদেশি

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার

অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প