admin
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬
স্টাফ রিপোর্টার:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট সফরের শতবর্ষপূর্তি জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে।
তিনি গতকাল মঙ্গলবার শহরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাকক্ষে অনুষ্ঠিত সংগঠনের কার্যকরী পরিষদের মতবিনিময় সভায় এ কথা বলেন। মন্ত্রী জাতীয় কবির সিলেট সফরের শতবর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে দেশ-বিদেশের নজরুল প্রেমী সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।
তিনি বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে সাহিত্য সংসদ অনন্য অবদান রেখে চলেছেন। সংসদের কার্যক্রমকে আরো সম্প্রসারিত করতে সবাইকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এজন্যে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
মন্ত্রী বলেন, সাহিত্য সংসদের বর্তমান বাণিজ্যিক ভবনকে বহুতল ভবনে রূপান্তরিত করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়ালের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জাসাস সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সদস্যসচিব রায়হান হোসেন খান।
’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মোশাহিদ ওরফে রাজু (৩৬)নামে ডাকাতি ও হত্যাসহ মোট ১৩ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ