admin
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদস্যদের পরিবার ও সন্তানদের সহায়তায় আজীবন মেয়াদী একটি ‘কমিশনার ফান্ড’ গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
গতকাল শনিবার সকাল ৯টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত এপ্রিল মাসের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় জনৈক পুলিশ সদস্যের স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য স্থানীয় কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন পুলিশ কমিশনার।
এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফলকারী এবং মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া পুলিশ সন্তানদের নিয়মিত পুরস্কৃত করার ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী জনকল্যাণে একটি বিশেষ ফান্ড গঠনের আশ্বাস দেন এসএমপি প্রধান।
পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, “পুলিশ বাহিনী একটি পরিবার। স্মার্ট ও জনমুখী পুলিশিংয়ের মাধ্যমে সিলেট মহানগরীকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে সবাইকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।” এছাড়াও তিনি সিলেটে পুনাক-এর (পুলিশ নারী কল্যাণ সমিতি) মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
কল্যাণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়।
সভায় এসএমপি’র বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), আরআই পুলিশ লাইন্স এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় গত মাসের সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা এবং ফোর্সের বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাবের ওপর তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করা হয়।
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে
সিলেট ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিন মোঃ শাহাব উদ্দিনের বিরুদ্ধে চেকপোস্টে ভয়ভীতি প্রদর্শন করে ট্রাক ও পিকআপ চালকদের কাছ থেকে অবৈধভাবে
’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত