admin
প্রকাশিত: 4:40 PM, April 19, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর মধ্যস্থতায় পুলিশের হাতে আটক অর্ধশতাধিক ব্যবসায়ী মুক্তি পেয়েছেন। গত শুক্রবার রাতে এসএমপির কোতোয়ালী ও এয়ারপোর্ট থানার পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করেছিল।
জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী জনস্বার্থে রাত ৭ ঘটিকার মধ্যে দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশনা রয়েছে। শুক্রবার রাত ১১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় কিছু দোকান খোলা থাকায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও টহল পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় নির্দেশনা অমান্য করার অভিযোগে প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আটকের খবর পেয়ে কয়েস লোদী দ্রæত প্রশাসনিক উচ্চ পর্যায়ে যোগাযোগ করেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেন। আলোচনা শেষে, ভবিষ্যতে সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখার শর্তে আটক ব্যবসায়ীদের মুক্তি প্রদান করা হয়।
এ বিষয়ে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীদেরও সচেতন হতে হবে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ীদের মানবিক দিকটি বিবেচনা করার জন্য তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি সকল ব্যবসায়ীকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান বন্ধ রেখে আইনি জটিলতা এড়িয়ে চলার আহŸান জানান।-বিজ্ঞপ্তি
ওসি মাহবুবের ধারাবাহিক অভিযানে বিপাকে মাদক-চোরাচালান চক্র স্টাফ রিপোর্টার: সীমান্তঘেঁষা জৈন্তাপুরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের তৎপরতায় নতুন মাত্রা পেয়েছে।
ডিজিটাল স্ক্রিনের তীব্র আলো, সামাজিক যোগাযোগের কৃত্রিম ব্যস্ততা আর কৃত্রিম বুদ্ধিমত্তার (অও) এই অতি-আধুনিক যুগে যোগাযোগের মাধ্যমগুলো প্রতি মুহূর্তে বদলাচ্ছে।
সিলেট মহানগর বিএনপির নাসিম হোসাইন বলেছেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই পুণ্যভূমিতে আগমন
আব্দুর রহমান: দীর্ঘদিন ধরে প্রবাসমুখী সিলেটে ক্যারিয়ার ভাবনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রচলিত ড্রাইভিং, নির্মাণ বা সেবামূলক পেশার পাশাপাশি আন্তর্জাতিক
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেট অতীতেও
স্টাফ রিপোর্টার: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
কোম্পানিগন্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এম হিফজুর রহমান এর ১ম মৃত্যুবার্ষিকীতে জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ মাগরিব দনগাহ হযরত শাহজালাল
স্টাফ রিপোর্টার: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য, নির্যাতন ও অনিয়মের একাধিক গুরুতর