admin
প্রকাশিত: 12:14 PM, October 7, 2026
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ কর্মজীবনে যারা সিলেট সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করেছেন এবং নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নগরবাসীকে সেবা দিয়েছেন, অবসর গ্রহণের পরও তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। সিটি কর্পোরেশন সবসময় তাদের পাশে থাকবে।গতকাল মঙ্গলবার বিকেলে নগর ভবন সভাকক্ষে সিলেট সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও কল্যাণ তহবিলের অবশিষ্ট অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, “সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের দায়িত্বশীলতা ও নিষ্ঠার ওপরই প্রতিষ্ঠানের সেবার মান অনেকাংশে নির্ভর করে। আমরা সিলেট সিটি কর্পোরেশনকে আরও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর ও প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ। এ ছাড়া বক্তব্য দেন প্রধান এসেসর মো. আব্দুল বাছিত, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান, মো. মাহবুবুর রহমান, কবির উদ্দিন আহমদ প্রমুখ।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
স্টাফ রিপোর্টার: দেশের জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পের আন্তর্জাতিক মানের সক্ষমতা বাড়াতে প্রশাসনিক জটিলতা নিরসন এবং অনুমোদন প্রক্রিয়া
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ কর্মজীবনে যারা সিলেট সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করেছেন এবং নিষ্ঠা
স্টাফ রিপোর্টার: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে মরহুমের কবর
আব্দুর রহমান: সিলেট নগরী ও আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান দৌরাত্ম্য ও নানামুখী অপরাধ নিয়ে যখন অভিভাবক ও সাধারণ নগরবাসীর
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে