admin

প্রকাশিত: 12:27 PM, October 7, 2026

জাহাজশিল্পের সক্ষমতা বাড়াতে প্রশাসনিক জটিলতা নিরসনের উদ্যোগ * চট্টগ্রাম থেকেই মিলবে অনুমোদন * দ্রুত বসছে বর্জ্য শোধনাগার টিএসডিএফ

জাহাজশিল্পের সক্ষমতা বাড়াতে প্রশাসনিক জটিলতা নিরসনের উদ্যোগ * চট্টগ্রাম থেকেই মিলবে অনুমোদন * দ্রুত বসছে বর্জ্য শোধনাগার টিএসডিএফ

স্টাফ রিপোর্টার:
দেশের জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পের আন্তর্জাতিক মানের সক্ষমতা বাড়াতে প্রশাসনিক জটিলতা নিরসন এবং অনুমোদন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। অনুমোদন প্রক্রিয়ার ৪৫ থেকে ৬০ দিনের দীর্ঘসূত্রতা এড়াতে চট্টগ্রাম থেকেই সব ধরনের ছাড়পত্র ও ফাইল নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একইসঙ্গে বিদেশি ও ইউরোপীয় জাহাজ আকর্ষণে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক অবকাঠামো ‘ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি’ (টিএসডিএফ) দ্রুত স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পসংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনা এবং সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখতে এবং বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে সংশ্লিষ্ট প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে হবে। নিয়মকানুন ও প্রক্রিয়া সহজ করতে তার নেতৃত্বে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষসহ (বিডা) একটি বিশেষ কমিটি কাজ করছে।
সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেন, দেশে প্রয়োজনীয় টিএসডিএফ না থাকায় উন্নতমানের পুনর্ব্যবহারযোগ্য উপাদান থাকা সত্ত্বেও ইউরোপীয় জাহাজের মালিকরা বাংলাদেশে আসতে দ্বিধা করছেন। ফলে এ শিল্পের মূল সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। আন্তর্জাতিক বাজার ধরতে এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিতে দ্রুত মানসম্মত টিএসডিএফ অবকাঠামো গড়ে তোলার নির্দেশ দেন তিনি। এছাড়া স্থানীয় আবাসন ও রি-রোলিং শিল্পের কাঁচামালের চাহিদা পূরণে পরিবেশ রক্ষা ও শিল্প পরিচালনার মধ্যে সঠিক সমন্বয় রাখার আহ্বান জানান তিনি।
শিল্পসচিব আব্দুন নাসের খান সভায় জানান, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পকে গতিশীল করতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ প্ল্যাটফর্মের একটি বিশেষ দল কাজ শুরু করেছে। আন্তর্জাতিক হংকং কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘গ্রিন ইয়ার্ড’ বা পরিবেশবান্ধব ইয়ার্ড তৈরির নির্দেশিকা প্রণয়ন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেওয়ার ক্ষমতা বিকেন্দ্রীকরণের প্রক্রিয়া চলছে।
সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং আইন ও সংসদ বিষয়ক সচিব লিয়াকত আলী মোল্লাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

জাহাজশিল্পের সক্ষমতা বাড়াতে প্রশাসনিক জটিলতা নিরসনের উদ্যোগ * চট্টগ্রাম থেকেই মিলবে অনুমোদন * দ্রুত বসছে বর্জ্য শোধনাগার টিএসডিএফ

জাহাজশিল্পের সক্ষমতা বাড়াতে প্রশাসনিক জটিলতা নিরসনের উদ্যোগ * চট্টগ্রাম থেকেই মিলবে অনুমোদন * দ্রুত বসছে বর্জ্য শোধনাগার টিএসডিএফ

স্টাফ রিপোর্টার: দেশের জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পের আন্তর্জাতিক মানের সক্ষমতা বাড়াতে প্রশাসনিক জটিলতা নিরসন এবং অনুমোদন প্রক্রিয়া

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন

কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনকে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই

কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনকে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ কর্মজীবনে যারা সিলেট সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করেছেন এবং নিষ্ঠা

এম সাইফুর রহমানের জন্মদিনে এতিমদের মাঝে খাবার বিতর

এম সাইফুর রহমানের জন্মদিনে এতিমদের মাঝে খাবার বিতর

স্টাফ রিপোর্টার: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে মরহুমের কবর

সিলেটে তিন দিনেই বদলে গেল দৃশ্যপট আতঙ্কের ওয়াকওয়েতে এখন হাঁটছেন প্রবীণরা

সিলেটে তিন দিনেই বদলে গেল দৃশ্যপট আতঙ্কের ওয়াকওয়েতে এখন হাঁটছেন প্রবীণরা

আব্দুর রহমান: সিলেট নগরী ও আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান দৌরাত্ম্য ও নানামুখী অপরাধ নিয়ে যখন অভিভাবক ও সাধারণ নগরবাসীর

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে