admin
প্রকাশিত: 8:34 AM, February 27, 2026
কানাইঘাট প্রতিনিধি:
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবার মান নিয়ে সরাসরি খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য এলাকাবাসীর জন্য সুখবর দিয়ে জানান, কানাইঘাটবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে চারজন নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। তারা আজই স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। নতুন চিকিৎসক যোগ দেওয়ায় হাসপাতালের চিকিৎসাসেবার সংকট দূর হবে এবং সেবার মান আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় হাসপাতালের অবকাঠামোগত সমস্যা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবল সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংসদ সদস্য হাসপাতালের বর্তমান চাহিদাগুলো চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন এবং অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলার আশ্বাস দেন। গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মুফতি আবুল হাসান বলেন, “কানাইঘাটের সাধারণ মানুষ যাতে নিজ এলাকায় মানসম্মত চিকিৎসাসেবা পায়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। স্বাস্থ্যখাতের উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও চিকিৎসকসহ সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আমরা পর্যায়ক্রমে এই স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক রূপ দেব।”
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেট জেলা বিএনপি’র প্রচার সম্পাদক লোকমান আহমদের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
জকিগঞ্জ প্রতিনিধি: একই পরিবারের দুই শিশুকন্যা জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। বড় মেয়ে নুসরাত জাহান (৬) থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ছোট মেয়ে বুশরাত
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে দুই সহোদর ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের
সিলেটে এলপিজি গ্যাসের অবৈধ সিন্ডিকেট সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে
আব্দুল মাজিদ চৌধুরী: চলতি ২০২৬ সালের শেষ প্রান্তিকে এসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক জোট ‘আসিয়ান’-এর বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট