admin
প্রকাশিত: ৭:০১ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৬
রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধেই আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে: ডা. জিয়াউর রহমান চৌধুরী
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, কিডনী রোগ বর্তমান সময়ে একটি নীরব ঘাতক হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের অসচেতনতা এবং দেরিতে রোগ নির্ণয়ের কারণে অনেকেই অকালে প্রাণ হারাচ্ছেন। তাই রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধেই আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে। তিনি গতকাল শুক্রবার বিকেল ৩টায় কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের হল রুমে এই গুরুত্বপূর্ণ কমিউনিটি স্ক্রিনিং এবং আর্লি ইন্টারভেনশন কিডনী কেয়ার সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তাফা তৌফিক আহমেদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডিপার্টমেন্ট অব নেফ্রোলজি এসিস্টেন্ট প্রফেসর মেডিসিন এবং কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. দ্রুব দাস, পার্কভিউ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের হেড অফ নেফ্রোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডা. আলমগীর চৌধুরী, দ্য রয়াল কলেজ অব প্যাথলজিস্ট ইউকে সাউথিস্ট এশিয়া বাংলাদেশ কাউন্ট্রি এডভাইজার প্রফেসর আমিন ইসলাম এফআরসিপি এফআরসিপ্যাথ।
বক্তব্য রাখেন কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সিইও বীর প্রতীক কর্ণেল মোঃ আব্দুস সালাম (অবঃ), ব্যবস্থাপনা পরিচালক ডা. নজমুস সাকিব, পরিচালক (অর্থ) জুবায়ের আহমদ চৌধুরী, বারডেম জেনারেল হাসপাতালের ইমিউনোলজি ও আণবিক রোগ নির্ণয় বিভাগের প্রধান গবেষণা কর্মকতা প্রফেসর ডা. সোহরাব আলম পিএইচডি, কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের শিশু কিডনী রোগ বিশেষজ্ঞ ডা. এম এ মজিদ, কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের পরিচালক (চিকিৎসা সেবা) মেজর ডা. আ ন ম ফজলুল আজম।
এ সময় উপস্থিত ছিলেন অতিঃ পরিচালক (ওয়েলফেয়ার) ফরিদা নাসরিন, কিডনীরোগ বিশেষজ্ঞ ডা. ইসতিয়াক বখত, প্যাথলজিস্ট ডা. জাকির হোসেন, ডা. মুনতাহা চৌধুরী, ডা. আরিফ মোঃ রেজা. ডা. আব্দুল করিম, অতিঃ পরিচালক (অর্থ ও হিসাব) মা’আয রেজা চৌধুরী, ম্যানেজার (এডমিন) মোঃ মহিবুর রহমান রাসেল প্রমুখ। এছাড়াও সেমিনারে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং রোগী এবং আত্মীয়স্বজনরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মোশাহিদ ওরফে রাজু (৩৬)নামে ডাকাতি ও হত্যাসহ মোট ১৩ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ
শহিদুর রহমান, বিয়ানীবাজার: বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা (ক্রাইম কনফারেন্স) ও কল্যাণ সভায় পেশাগত