admin

প্রকাশিত: 9:19 AM, September 24, 2026

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা লাগবে না

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা লাগবে না

বাংলাদেশ-আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

মো.জুনেদ আহমদ,ফ্রান্স:

কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিতে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে একটি ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে স্থানীয় সময় গত মঙ্গলবার দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং আজারবাইজানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ নিজ নিজ দেশের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় বাংলাদেশ ও আজারবাইজানের কূটনৈতিক, সরকারি এবং সার্ভিস পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একে অপরের দেশে ভ্রমণের সুযোগ পাবেন। এর ফলে দুই দেশের সরকারি কর্মকর্তা ও কূটনীতিকদের পারস্পরিক সফর এবং সরকারি পর্যায়ের যোগাযোগ আরও সহজ হবে। চুক্তিটির মূল উদ্দেশ্য হলো দুই দেশের সরকারি পর্যায়ে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির পথও সুগম হবে। চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় দুই দেশের রাজনৈতিক যোগাযোগ আরও জোরদার করা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং শিক্ষা ও মানবিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়। বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বাড়ছে। নতুন ভিসা অব্যাহতি চুক্তিকে দুই দেশের সরকারি পর্যায়ের যোগাযোগ আরও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বৈঠক ও চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে স্বাক্ষরিত ভিসা অব্যাহতি চুক্তি দুই দেশের কূটনৈতিক ও সরকারি পর্যায়ের যাতায়াত সহজ করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর বিএনপির সাথে মতবিনিময় নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না : খন্দকার মুক্তাদির

সিলেট মহানগর বিএনপির সাথে মতবিনিময় নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না : খন্দকার মুক্তাদির

সিলেট-১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন কোনাচর মোল্লাবাড়ি ও মোতাওয়াল্লীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন কোনাচর মোল্লাবাড়ি ও মোতাওয়াল্লীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর মোল্লাবাড়ির পরিবার ও কোনাচর জামে মসজিদের মোতাওয়ালীø আখতার হোসেন কাওছারকে নিয়ে

হবিগঞ্জে গণধর্ষণ মামলায় দুইজনের ৩ বছরের কারাদণ্ড

হবিগঞ্জে গণধর্ষণ মামলায় দুইজনের ৩ বছরের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের মামলায় দুই আসামিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা

বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ

বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ

স্টাফ রিপোর্টার: জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব বালিদাড়া গ্রামের আব্দুল মান্নান ও তার কন্যা খালিদা বেগম এবং ঢাকার বাসিন্দা

ওসমানীনগরে ডাচ্-বাংলা ব্যাংকের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অপারেশন হয়েছে ৩৭ জনের

ওসমানীনগরে ডাচ্-বাংলা ব্যাংকের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অপারেশন হয়েছে ৩৭ জনের

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে এবং ভার্ড চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা লাগবে না

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা লাগবে না

বাংলাদেশ-আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর মো.জুনেদ আহমদ,ফ্রান্স: কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিতে বাংলাদেশ ও

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবার পেল সহায়তা

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবার পেল সহায়তা

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের হাওরবেষ্টিত জামালগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা

দুই হাত নেই, তবুও অদম্য আশরাফের স্বপ্ন স্বাবলম্বী হওয়া

দুই হাত নেই, তবুও অদম্য আশরাফের স্বপ্ন স্বাবলম্বী হওয়া

দুই হাত হারিয়েও পা দিয়ে লিখে দাখিল পাস, স্বাবলম্বী হতে চাকরি চান জৈন্তাপুরের আশরাফ জাহিদুল ইসলাম : দুই হাত নেই,