admin
প্রকাশিত: 9:33 AM, September 24, 2026
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের মামলায় দুই আসামিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর পৌনে ২টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের এলাই মিয়ার ছেলে রাজিব মিয়া (১৭) ও একই গ্রামের শেখ ফরিদ মিয়ার ছেলে শেখ জামাল (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ আগস্ট বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে ফুসলিয়ে শেখ জামালের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জামাল ও রাজিব তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় পরদিন ভুক্তভোগীর মা স্বপ্না বেগম নবীগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ৩০ মার্চ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সিলেট-১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর মোল্লাবাড়ির পরিবার ও কোনাচর জামে মসজিদের মোতাওয়ালীø আখতার হোসেন কাওছারকে নিয়ে
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের মামলায় দুই আসামিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা
স্টাফ রিপোর্টার: জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব বালিদাড়া গ্রামের আব্দুল মান্নান ও তার কন্যা খালিদা বেগম এবং ঢাকার বাসিন্দা
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে এবং ভার্ড চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
বাংলাদেশ-আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর মো.জুনেদ আহমদ,ফ্রান্স: কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিতে বাংলাদেশ ও
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের হাওরবেষ্টিত জামালগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা
দুই হাত হারিয়েও পা দিয়ে লিখে দাখিল পাস, স্বাবলম্বী হতে চাকরি চান জৈন্তাপুরের আশরাফ জাহিদুল ইসলাম : দুই হাত নেই,