admin
প্রকাশিত: 5:10 PM, October 16, 2026
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পাসের হার বাড়ানোর পরিবর্তে শিক্ষার গুণগত মান বৃদ্ধির দিকে মনোযোগী হতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সিসিক প্রশাসক বলেন, একসময় শিক্ষা-দীক্ষায় সিলেট অঞ্চল দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক এগিয়ে ছিল। কিন্তু বর্তমানে শিক্ষার বিভিন্ন সূচকে আমাদের অবস্থান অনেকটাই পিছিয়ে পড়েছে। এর অন্যতম কারণ মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব। সিলেটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান আরও বাড়াতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ। অভিভাবক সদস্য মো. সালেহ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি মাহবুব চৌধুরী, জিয়া সংসদ সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং দুর্নীতি মুক্তকরণ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।-বিজ্ঞপ্তি
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প