admin

প্রকাশিত: ৭:১৪ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৬

“কোন অপরাধী বা অপরাধের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই”: নজরুল ইসলাম মুনিম

“কোন অপরাধী বা অপরাধের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই”: নজরুল ইসলাম মুনিম

দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত একটি প্রতিবেদনে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব নজরুল ইসলাম মুনিম।

এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে একজন জনপ্রতিনিধি হিসেবে অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে ১৪ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সেবা করে আসছেন। পাশাপাশি একজন রাজনৈতিক কর্মী ও ব্যবসায়ী হিসেবেও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। দল, মত, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে ওয়ার্ডবাসী বারবার তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, যা তাঁদের আস্থা ও ভালোবাসারই বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, জনগণের সেই ভালোবাসার মর্যাদা রক্ষায় তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখ, বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করেছেন। জনপ্রতিনিধি হিসেবে নাগরিক সেবা ও জীবনমান উন্নয়নে এবং রাজনৈতিক কর্মী হিসেবে গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। একই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের নাগরিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেন। ওই নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সিলেট-১ আসনের খন্দকার আব্দুল মুকতাদির ১৪নং ওয়ার্ডে বিপুল ভোটে বিজয়ী হন।

তিনি আরও বলেন, বিএনপির দুঃসময়ে তিনি দলের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিগত ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে অংশগ্রহণের কারণে একাধিক মামলার শিকার হয়েছেন এবং পুলিশি হয়রানির কারণে দীর্ঘ সময় আত্মগোপন করেও থাকতে হয়েছে।

এছাড়া ব্যবসায়ী নেতা হিসেবে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে আসছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয়, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে জনকল্যাণমূলক কর্মকা-ে অংশগ্রহণ করে চলেছেন। জনপ্রতিনিধি হিসেবে ১৪ নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকের সঙ্গে তাঁর সুসম্পর্ক অতীতেও ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ বজায় থাকবে।

নজরুল ইসলাম মুনিম দৃঢ়ভাবে দাবি করেন, কোনো ধরনের অপরাধী, দুর্নীতিবাজ বা অসামাজিক কর্মকা-ের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি মনে করেন, তাঁর জনপ্রিয়তা, রাজনৈতিক অবস্থান ও সামাজিক গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।

তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, পেশাজীবী, যুব ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ান এবং সর্বস্তরের নাগরিককে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। সর্বোপরি, তিনি জাতির বিবেক সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের অনুরোধ জানান।


সর্বশেষ সংবাদ

“কোন অপরাধী বা অপরাধের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই”: নজরুল ইসলাম মুনিম

“কোন অপরাধী বা অপরাধের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই”: নজরুল ইসলাম মুনিম

দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত একটি প্রতিবেদনে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ৬ উপজেলায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ৬ উপজেলায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

জনগণ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না বাংলাদেশ সীমান্তে ভারত সরকার কর্তৃক অবৈধ পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসুচীর

বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল

কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশেষ সেমিনার

কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশেষ সেমিনার

রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধেই আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে: ডা. জিয়াউর রহমান চৌধুরী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে: বাসদ

বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে: বাসদ

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট কে প্রত্যাখ্যান করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃষ্টিতেও স্থিতিশীল সিলেটের সবজি বাজার, স্বস্তিতে ক্রেতারা

বৃষ্টিতেও স্থিতিশীল সিলেটের সবজি বাজার, স্বস্তিতে ক্রেতারা

শামছুল আলম সাওন: সিলেট জেলার বিভিন্ন এলাকায় গত সপ্তাহজুড়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি স্থানীয় শাকসবজির

মাহদির মৃত্যুতে প্রশ্নের পর প্রশ্ন, উত্তর খুঁজছে পুলিশ

মাহদির মৃত্যুতে প্রশ্নের পর প্রশ্ন, উত্তর খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আনজুম আহমদ মাহদির (১৫) মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন ও

ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান

ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনীতি করা উচিত নয় পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন সিলেট-৬ আসনের সংসদ