admin

প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৬

কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় সিলেট আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোম্পানীগঞ্জ’র সহযোগিতায় কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় সিলেট আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মো. মসীহুর রহমান। তিনি দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন- বর্তমান সরকার কৃষি ও কৃষকের সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং কার্যক্রম ও কৃষকের ঋণ মওকুফ করেছে।

প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাজিবুল হাসান। প্রশিক্ষণে সিলেট অঞ্চলে মাটি ও ফসলের সুরক্ষায় জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহারের গুরুত্ব, কৃষকের সার্বিক সুরক্ষায় সমন্বিত ডিজিটাল পরিচয় কৃষক কার্ড, ফসলের সুরক্ষায় রাসায়নিক বালাইনাশক ব্যবহারে সর্তকর্তা ও কৃষকদের করণীয়, কৃষি বিষয়ক ওয়েবসাইট ও বিভিন্ন অ্যাপসের পরিচিতি ও ব্যবহার বিষয়ের উপর তরুণ কৃষি উদ্যোক্তা ও প্রগতিশীল কৃষক-কৃষণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণার্থীদের মাঝে বজ্রপাতে কৃষকের করণীয়, কৃষক কার্ডের সেবা সমূহসহ কৃষি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন ও লিফলেট/ফোল্ডার বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন টেকনিক্যাল পার্টিসিপেন্ট উম্মে ছালমা, ডকুমেন্টারি প্রদর্শনের উপস্থাপনায় ছিলেন কৃষি তথ্য সার্ভিস, সিলেটের এআইসিও মো: জুলফিকার আলী।

উক্ত প্রশিক্ষণে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ব্লকের তরুণ কৃষি উদ্যোক্তা ও প্রগতিশীল ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি রাশেদ আহমদ সাদ্দামের

গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

গোয়াইনঘাটে মন্ত্রী আরিফ নদী ভাঙন রোধ ও মানুষের জীবনমালের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে সরকার

রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের হামলা: ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, আশঙ্কাজনক কিশোরীসহ আহত ২

এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে ডাক্তার মেলেনা, সেবা বঞ্চিত এলাকাবাসী

বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

জগন্নাথপুরের রৌয়াইল গ্রামের সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসিতে গভীর সঙ্কটে পড়বে দেশ: রেজাউল করিম জালালী

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসিতে গভীর সঙ্কটে পড়বে দেশ: রেজাউল করিম জালালী

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অনিহা, জনগণ উদ্বিগ্ন শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল শনিবার শাখা

দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য: এমপি এমরান চৌধুরী

দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীরা নিরলসভাবে

কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জে ‘কৃষি ও কৃষকের সুরক্ষায় করণীয়’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় সিলেট