admin
প্রকাশিত: 5:55 AM, August 24, 2026
নোমান আহমেদ:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন “কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা”র নবগঠিত কমিটির অভিষেক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ’আর্তমানবতা তরে-ঐক্যবদ্ধ হাতে হাত ধরে’ স্লোগান কে সামনে নিয়ে যাত্রা শুরু করেছে ”কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা”। গতকাল রবিবার কোম্পানীগঞ্জ উপজেলার জামিয়া দারুল আরক্বাম হাফিজিয়া টুকেরগাঁও মাদ্রাসায় নবগঠিত কমিটির অভিষেক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া ও দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে সংগঠনের নতুন কার্যক্রমের শুভ সূচনা করা হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা মানবিক মূল্যবোধকে ধারণ করে শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের পাশে থাকার যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
অনুষ্ঠানে সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি এখলাছ আহমেদ, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জুয়েল, সিনিয়র সহ-সভাপতি হাজী জালাল উদ্দীন, অর্থ সম্পাদক মুর্শেদ আলম, আইন বিষয়ক সম্পাদক লিটন মাহমুদ, সহ আইন বিষয়ক সম্পাদক নোমান আহমেদ ও সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কোম্পানীগঞ্জের মানুষের কল্যাণে শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। মানবসেবায় অঙ্গীকার, শিক্ষায় আলোর পথে কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা।
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের
ফ্রান্স প্রতিনিধি: পাবেলের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার
স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাটে জমি নিয়ে আদালতে মামলা দায়েরের জেরে মামলার বাদী নুরুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা) হামলার শিকার হয়েছেন বলে
|সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইঞ্জিনচালিত নৌযানের প্রবেশ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ প্রবেশ চ্যানেলগুলোতে লাল নিশান টানিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে হাউসবোট
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কেউ দলের প্রার্থীর বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার
নোমান আহমেদ: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন “কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা”র নবগঠিত কমিটির অভিষেক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হসপিটালে এক চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে