admin

প্রকাশিত: 7:02 AM, August 24, 2026

জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

সিলেটের কানাইঘাটে জমি নিয়ে আদালতে মামলা দায়েরের জেরে মামলার বাদী নুরুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার মাগরিবের নামাজ শেষে সুরমা বাজার মসজিদ থেকে বের হওয়ার সময় আফতাব উদ্দিন ও মো. আফছার উদ্দিন কয়েছ তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেছেন নুরুল ইসলাম। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নুরুল ইসলামের অভিযোগ, জমি নিয়ে আদালতে মামলা দায়ের করায় ক্ষুব্ধ হয়ে আফতাব উদ্দিন ও মো. আফছার উদ্দিন কয়েছ তাঁর ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি বাড়িতে অসুস্থ অবস্থায় রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, বিরোধপূর্ণ জমিটি কানাইঘাট উপজেলার কাড়াবল্লাহ পূর্ব মৌজায় অবস্থিত। মামলায় এসএ খতিয়ান-৮২, বিএস খতিয়ান-৬২, বিএস দাগ-৫৭৯ ও নামজারি খতিয়ান-৪৪১ উল্লেখ করা হয়েছে। তফসিলে মোট ০.৮৮ একর জমির বিবরণ রয়েছে।

বাদীপক্ষের দাবি, বিবাদীরা বিরোধপূর্ণ জমির অংশবিশেষ নিয়ে দলিল ও নামজারির মাধ্যমে মালিকানা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। এ কারণে সংশ্লিষ্ট দলিল ও নামজারি বাতিল এবং তফসিলভুক্ত জমিতে বাদীর স্বত্ব ঘোষণার দাবিতে আদালতে মামলা করা হয়েছে।

নুরুল ইসলামের দাবি, মামলা দায়েরের পর থেকেই বিবাদীদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার মাগরিবের নামাজ শেষে সুরমা বাজার মসজিদ থেকে বের হওয়ার সময় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগের বিষয়ে আফতাব উদ্দিন ও মো. আফছার উদ্দিন কয়েছের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।নুরুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করছেন। আপস-মীমাংসা না হলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি