admin

প্রকাশিত: 4:36 AM, May 26, 2026

ক্বিন ব্রিজে র‌্যাব সদস্য খুন টনক নড়েছে প্রশাসনের, সিলেটজুড়ে  ব্লক রেইড ও বিশেষ পুলিশের ক্যাম্প

ক্বিন ব্রিজে র‌্যাব সদস্য খুন টনক নড়েছে প্রশাসনের, সিলেটজুড়ে  ব্লক রেইড ও বিশেষ পুলিশের ক্যাম্প
স্টাফ রিপোর্টার: 
নগরের ব্যস্ততম ও ভিআইপি জোন হিসেবে পরিচিত ক্বিন ব্রিজ এলাকায় র‌্যাব সদস্য ইমন আচার্য খুনের ঘটনায় টনক নড়েছে সিলেটের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ ঘটনার পর নগরের সার্বিক নিরাপত্তা ও অপরাধীদের অভয়ারণ্যগুলো নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নড়েচড়ে বসেছে র‌্যাব ও পুলিশ। অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে সিলেটজুড়ে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান ও ব্লক রেইড। এরই মধ্যে ক্বিন ব্রিজের নিচে বসানো হয়েছে পুলিশের অস্থায়ী ক্যাম্প।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্বিন ব্রিজের নিচের সারদা হল এবং আলী আমজাদের ঘড়ির আশপাশের পুরো এলাকাই দীর্ঘ দিন ধরে অপরাধীদের দখলে। কোতোয়ালি থানার প্রবেশমুখ এবং নগরের অন্যতম ভিআইপি জোন হওয়া সত্ত্বেও এখানে প্রকাশ্যেই চলে মাদক সেবন, বিক্রি, ছিনতাইকারীদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপ। র‌্যাব সদস্য খুনের পর এই স্পটটিকে ঘিরে নতুন পরিকল্পনা সাজিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, ক্বিন ব্রিজের নিচের অংশে যাতে কোনো অপরাধী অবস্থান নিতে না পারে, সেজন্য গত শনিবার একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সেখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন ও টহলের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন হলে পরবর্তীতে এটিকে স্থায়ী ক্যাম্পে রূপান্তর করা হবে।
সিলেটের অন্যতম প্রধান অপরাধ জোন হিসেবে পরিচিত দক্ষিণ সুরমা। সম্প্রতি নগর বিএনপি’র সভাপতির ব্যবসা প্রতিষ্ঠানের ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে এই এলাকায়। এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হলেও ছিনতাই হওয়া টাকার কোনো হদিস মেলেনি। স্থানীয়দের অভিযোগ— দক্ষিণ সুরমা, কুমারগাঁও তেমুখী, টিলাগড় ও শাহপরানসহ বেশ কয়েকটি এলাকায় চিহ্নিত অপরাধীদের অভয়ারণ্য রয়েছে। নগরের অধিকাংশ অপরাধের মূলহোতারা এসব আস্তানা থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধী দমনে জোরদার অভিযান চলছে। গত দুই মাসে সিলেট থেকে এক হাজারেরও বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ছিনতাইয়ের ঘটনায় জড়িত রয়েছে তিন শতাধিক।
আসন্ন ঈদকে কেন্দ্র করে সিলেটজুড়ে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম জানান, বিশেষ টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ মাঠে নিয়োজিত রয়েছে।
র‌্যাব-৯ সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী, “মাদকসেবীরা নানা অপরাধে জড়িয়ে পড়ে, এটি একটি কঠিন বাস্তবতা। অভিযানের পাশাপাশি আমরা সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছি।”
এদিকে র‌্যাব সদস্য ইমন খুনের পর র‌্যাব-৯ নগরের বিভিন্ন অপরাধ আস্তানায় ব্লক রেইড ও সাঁড়াশি অভিযান শুরু করেছে। গত রোববার নগরের প্রধান পশুর হাট কাজির বাজার পরিদর্শনে এসে র‌্যাব-৯’র সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, নগরে র‌্যাবের নজরদারি ও অভিযান ব্যাপক হারে বাড়ানো হয়েছে এবং বেশ কয়েকজন অপরাধীকে ইতিমধ্যে আটক করা হয়েছে।
সিলেট সফরকালে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবণতির বিষয়টি অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে সম্প্রতি ঘটে যাওয়া অপরাধের ঘটনাগুলো বিবেচনায় নিয়ে পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই

মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই

মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মদীনা মার্কেট থেকে আনসার ক্যাম্প হয়ে ধোপাছড়া পর্যন্ত সড়কের দুই পাশে

অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

স্টাফ রিপোর্টার: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে

শেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদশেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদ

শেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদশেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদ

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ পাওয়া

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি জকিগঞ্জে গুণী শিক্ষক আবুল কালাম আজাদ

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি জকিগঞ্জে গুণী শিক্ষক আবুল কালাম আজাদ

জকিগঞ্জ প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে দুই দশকের বেশি সময়ের অবদান, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সিলেটের

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সভা আগামীকাল নগরীতে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সভা আগামীকাল নগরীতে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ মাগরিব নগরীর উপশহরস্থ সামাদ ম্যানশনের দলীয় কার্যালয়ে এই

জাকির মজুমদারের মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

জাকির মজুমদারের মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর

মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হবে

মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হবে

নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।