admin
প্রকাশিত: 11:02 AM, April 2, 2026
স্টাফ রিপোর্টার:
দেশের খেলাধুলাকে সুসংগঠিত ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে একটি সমন্বিত এবং প্রাতিষ্ঠানিক ক্রীড়া কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ায় জাতীয় ও তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের প্রশিক্ষণ, আর্থিক সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
গতকাল বুধবার সিলেট সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এসব কথা বলেন। পরে তিনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী জানান, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে ধাপে ধাপে প্রায় ৫০০ সম্ভাবনাময় খেলোয়াড়কে বিশেষ উন্নয়ন কার্যক্রমের আওতায় আনা হবে। তিনি বলেন, “খেলোয়াড়দের দক্ষতা আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার একটি পরিকল্পিত ব্যবস্থাপনা গড়ে তুলছে। খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি জাতি গঠনের অন্যতম মাধ্যম।”
দেশের অধিকাংশ খেলোয়াড় মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে আসে উল্লেখ করে তিনি বলেন, তাদের পারফরম্যান্সের পাশাপাশি পরিবারের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার।
স্টেডিয়াম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত থেকে সরাসরি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। একই সময়ে দেশের ৬৪ জেলাতেও একযোগে এই কার্যক্রম শুরু হবে।
ফুটবল ও ক্রিকেটসহ মোট ৭টি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা। প্রতিভাবান খেলোয়াড়দের জন্য বিশেষ ক্রীড়া বৃত্তির ব্যবস্থা।
খেলোয়াড়দের কল্যাণে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, “গত ৩০ মার্চ থেকে জাতীয় দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান শুরু হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে অবশিষ্ট খেলোয়াড়দেরও এই ভাতার আওতায় আনা হবে।”
সিলেট জেলা স্টেডিয়ামের জীর্ণ দশা দেখে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, অতীতে উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম হয়েছে। তিনি দ্রুত স্টেডিয়ামটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভা ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোমেস চৌধুরী এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে
জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ
সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং
মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর
সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ