admin

প্রকাশিত: 11:28 AM, February 3, 2026

গণতন্ত্র পুনরুদ্ধারে ভোট ও দোয়া চাই: এম এ মালিক

গণতন্ত্র পুনরুদ্ধারে ভোট ও দোয়া চাই: এম এ মালিক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারার সকল ওয়ার্ডে বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক এলাকাবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়নে প্রতিশ্রুত দেন।

এম এ মালিক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ ১৫ বছর পর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে। আমি আজ এখানে কোনো দীর্ঘ বক্তব্য দিতে আসিনি, আপনাদের দোয়া নিতে এসেছি।

তিনি আরও বলেন, রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, হাসপাতালের সুযোগ-সুবিধা ও অন্যান্য স্থানীয় সমস্যা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশেই আমি দেশের মানুষের সেবা করার জন্য প্রবাসের জীবন ছেড়ে দেশে ফিরে এসেছি।

প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা যে রেমিটেন্স পাঠান, সেটাই আমাদের অর্থনীতির বড় শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

নির্বাচিত হলে এলাকার যৌক্তিক সব দাবি বাস্তবায়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার করে এম এ মালিক বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আল্লাহর নামে শপথ করে বলছি—আমি আপনাদের দাবিদাওয়া বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।

শেষে তিনি নারী ও প্রবীণদের দোয়া কামনা করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সাহেদ, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপি সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ইউনিয়নের চেয়ারম্যান জিলু মিয়া, সৌদি আরব প্রাদেশিক বিএনপি সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সাল, লিভারপুল বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, সকল ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক, নির্বাচনী সেন্টার কমিটির নেতৃবৃন্দসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও অসংখ্য জনতা।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার