admin
প্রকাশিত: 7:30 AM, July 21, 2026
গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট ও তার দোসরদের বিচারের দাবিতে ২৫ জুলাই সিলেট ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় বিশাল সমাবেশ সফলের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার উদ্যোগে গতকাল সোমবার বাদ মাগরিব নগরীর লালদিঘীরপাড়, কুদরত উল্লাহ মার্কেট, বন্দরবাজার, হাসান মার্কেট, জিন্দাবাজার সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন বি.কে.এম সিলেট মহানগর সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, সহ-সভাপতি মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, মুহাম্মদ সিকন্দর আলী, মাওলানা জহুরুল হক, মাওলানা আব্দুল মুহাইমিন, মাওলানা হুসাইন আহমদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেতা হাফিজ তানিম আহমদ প্রমুখ।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে মহানগর সভাপতি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর এবং বিগত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সেই বিচার কার্যকর করতে হবে। জুলাই ও শাপলা চত্ত্বরসহ প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে। তিনি বলেন, জুলাই আন্দোলনে অনেক শহীদের লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এতে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি আগামী ২৫ জুলাই ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করে তুলার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত্ব আহবান জানান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট