admin
প্রকাশিত: 2:52 PM, November 2, 2026
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের তিতারাই গ্রামে প্রতিষ্ঠিত ‘দিলদার হোসেন সেলিম টেকনিক্যাল কলেজ’ দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের নামে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি দ্রুত চালুর দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল।
উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে পর্যাপ্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব রয়েছে। ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থী কর্মমুখী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তিতারাই গ্রামের এই কলেজটি চালু হলে উপজেলা সদর ও বৃহত্তর জাফলংয়ের চার ইউনিয়নের শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে।
প্রতিষ্ঠানটি চালুর বিষয়ে মরহুমের সহধর্মিণী অ্যাডভোকেট জেবুন্নাহার সেলিম বলেন, “দিলদার হোসেন সেলিম এলাকার শিক্ষা ও উন্নয়নের স্বপ্ন দেখতেন। কলেজটি চালু হলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা দক্ষ হয়ে ওঠার পাশাপাশি তাঁর স্মৃতিও নতুন প্রজন্মের মধ্যে বেঁচে থাকবে।”
স্থানীয় বিশিষ্টজনেরাও দ্রুত প্রশাসনিক জটিলতা নিরসন করে কলেজটির শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।
সরকারি দপ্তরের কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস, সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি
জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে বালুবাহী ডাম্প ট্রাকের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯০ বোতল
স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামোর উদ্বোধন করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের তিতারাই গ্রামে প্রতিষ্ঠিত ‘দিলদার হোসেন সেলিম টেকনিক্যাল কলেজ’ দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায়
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ
সিলেট সংবাদ ডেস্ক: সিলেট নগরীর বালুচর এলাকার আল ইসলাহ অঞ্চলে একটি জমিতে প্রিন্ট পর্চা ও নকশায় অসংগতির কারণে যুক্তরাজ্যপ্রবাসী একটি
‘শুধু শুধু চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলুন’ : মো. মশিউর রহমান স্টাফ রিপোর্টার: শুধু শুধু