admin

প্রকাশিত: 6:13 AM, December 3, 2025

গুমের মামলায় ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে

গুমের মামলায় ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ১৬ বছরের শাসনামলে টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা ২৩ মিনিটে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে বাংলাদেশ জেল-প্রিজন ভ্যান লেখা শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের গাড়িতে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

১০ সেনা কর্মকর্তা হলেন- র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে), র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

এ মামলায় পলাতক আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‌্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র‌্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ।

আজ এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি হবে। বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি করবে প্রসিকিউশন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করবেন। পলাতকদের পক্ষে শুনানি করবেন স্টেট ডিফেন্স আইনজীবীরা।

এদিকে, সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা উপলক্ষ্যে বরাবরের মতো হাইকোর্টের মূল ফটকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। ট্রাইব্যুনাল ফটকের দুই পাশেও বিজিবি-র‌্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তৎপর দেখা গেছে এপিবিএনসহ সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদেরও।

এর আগে, গত ২৩ নভেম্বর এ মামলার অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য ৩ ডিসেম্বর দিন ধার্য করা হয়। ওইদিন ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগারে থাকা ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তাদের উপস্থিতিতে এ তারিখ নির্ধারণ করা হয়। যদিও ভার্চুয়ালি হাজিরার আবেদন করেছিলেন তাদের আইনজীবীরা। তবে এ নিয়ে আজ শুনানির কথা রয়েছে।

ওই দিন ট্রাইব্যুনাল বলেছেন, বিভিন্ন মামলায় সাবেক প্রধান বিচারপতি জেলে রয়েছেন। তিনি সশরীরে হাজির হচ্ছেন। সাবেক কয়েকজন মন্ত্রী নিয়মিত হাজিরা দিচ্ছেন। আইন সবার জন্য সমান।

গুমের এ মামলায় অভিযুক্ত শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না। পরে তাকে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। তবে এরই মধ্যে মৌখিকভাবে এ মামলায় না লড়ার ইঙ্গিত দিয়েছেন এই আইনজীবী।

গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা ১০ কর্মকর্তাকে প্রথমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে পলাতক আসামিদের হাজিরের জন্য সাতদিনের মধ্যে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তাদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেন আদালত। ৮ অক্টোবর এ মামলায় আনুষ্ঠানিক চার্জশিট বা অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার