admin

প্রকাশিত: 12:44 PM, November 30, 2025

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভা

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভা

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় দীর্ঘদিন স্থবির থাকা পাথর কোয়ারীর বিকল্প কর্মসংস্থান চালু করে তা দৃশ্যমান করার দাবি উঠেছে।

একই সঙ্গে উপজেলার হাদারপাড় বাজারে রাজস্ব ফাঁকি দিয়ে চলা ভারতীয় অবৈধ গরুর ব্যবসা বন্ধে প্রশাসনের নজরদারির অনুরোধ জানান গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন।

রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় তানজিল হোসেন বলেন, শ্রম বান্ধব উপজেলার পাথর কেয়ারী বিকল্প কর্মসংস্থান দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। প্রশাসন বিকল্প কর্মসংস্থানের আশ্বাস দিয়ে কর্মসংস্থান বন্ধ করলেও এখন পর্যন্ত বিকল্প কর্মসংস্থান দৃশ্যমান হয় নি। পাশাপাশি উপজেলার হাদারপাড় বাজারে রাজস্ব ফাঁকি দিয়ে আসা ভারতীয় গরুর জমজমাট ব্যবসা চললেও সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্যের উপস্থিতি নেই এবং এই ক্ষেত্রে উপজলা প্রাণিসম্পদ কর্মকর্তার দায় আছে কি না, থাকলে এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, উল্লেখ করেন তিনি।

পরে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, তানজিলসহ কমিটির অন্যান্য সদস্যরা বিকল্প কর্মসংস্থানের বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী সভায় আপনারা সবাই একটি করে প্রস্তাব দেবেন- বিকল্প কর্মসংস্থান কীভাবে বাস্তবায়ন করা যায়। প্রয়োজনে এ বিষয় নিয়ে আলাদা সভা আহ্বান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট থানার এসআই তারিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক ও সাংবাদিক নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি