admin
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাটে কৃষি জমি খনন ও পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে ইটভাটা স্থাপনের পরিকল্পনার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলার তোয়াকুল ইউনিয়নের পেকেরখাল গ্রামের সামনে সালুটিকর-গোয়াইনঘাট সড়কে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শত শত মানুষ অংশ নিয়ে ফসলি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
মানববন্ধন শেষে ক্ষুব্ধ গ্রামবাসী সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে লিখিত অভিযোগ জমা দেন। এর আগে গত ৯ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরও একই বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছিল।
বক্তারা জানান, সিলেট শহরের মাছিমপুরের বাসিন্দা মো. আতিক হোসেন (৫৫) গ্রামে কিছু জমি কিনে তা ১৫-২০ ফুট গভীর করে খনন করছেন। এর ফলে গভীর খননের কারণে আশপাশের কয়েকশ বিঘা কৃষি জমি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। গ্রামের ভোগদখলীয় খাস জায়গা দিয়ে জোরপূর্বক ইটভাটার রাস্তা নির্মাণের চেষ্টা চলছে। গ্রামবাসী প্রতিবাদ করলে তাদের নামে উল্টো ‘চাঁদাবাজি’র মামলা দিয়ে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। স্তূপ করে রাখা মাটির কারণে ধান্য জমি নষ্ট হচ্ছে এবং প্রস্তাবিত ইটভাটার ফলে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাস্থ্য হুমকির মুখে পড়বে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পেকেরখাল গ্রামের মুরব্বি আজির উদ্দিনের সভাপতিত্বে ও মেম্বার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা আঃ নূর, মকবুল আলী, নাজিম উদ্দীন, আরব আলী, নূরুল হকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা কৃষি নির্ভর মানুষ। আতিক হোসেন আইন-কানুনের তোয়াক্কা না করে আমাদের রুটি-রুজির উৎস ধ্বংস করছেন। দ্রুত এই খনন কাজ বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আমরা আরও কঠোর কর্মসূচিতে নামতে বাধ্য হবো।”
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, “আইন বহির্ভূতভাবে কাউকে পরিবেশের ক্ষতি করতে দেওয়া হবে না। আমরা তদন্ত শেষ করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছি।”
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও
মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার
সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।