admin

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২৬

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পরিচালিত একটি পুলিশি অভিযানকে কেন্দ্র করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।স্থানীয় একাধিক ব্যক্তি ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, অভিযানের নামে অর্থের বিনিময়ে একাধিক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে সমঝোতা করে চলে আসে পুলিশ।

অনুসন্ধানে জানা যায়,সোমবার গভীর রাতে গোয়াইনঘাট সদর ইউনিয়নের একটি এলাকায় ড্রেজার মেশিন বন্ধে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের পর ওই এলাকায় ড্রেজার মেশিন পুরোপুরি বন্ধের নির্দেশ না দিয়ে লিয়াজু করে পুনরায় কার্যক্রম শুরু করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুত্রের দাবি, গোয়াইনঘাটের বিভিন্ন নদী ও ছড়া এলাকায় দীর্ঘদিন ধরে ইজারাবহির্ভূতভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন চলে আসছে,এসব কার্যক্রমকে কেন্দ্র করে পুলিশি অভিযানের নামে ব্যাপক অর্থ আদায় করছেন এসআই তাজুল ইসলাম।এহেন কর্মকান্ডে তিনি স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন।

এসআই তাজুল ইসলাম বলেন, আমরা সেখানে অভিযানে গিয়ে অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করেছি।আমাদের বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।কোনো ধরনের টাকা-পয়সা নেওয়া হয়নি।যদি অর্থ নেওয়ার কোনো উদ্দেশ্য থাকত,তাহলে তা বড় অঙ্কের হতো মাত্র তিন হাজার টাকার অভিযোগ বাস্তবসম্মত নয়।

তিনি আরও বলেন,অভিযান চলাকালে আইন অনুযায়ীই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কোনো ধরনের অনিয়মের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. মনিরুজ্জামান বলেন,এসআই তাজুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি)-এর অনুমতি নিয়েই অভিযান পরিচালনা করেছেন এবং অবৈধ ড্রেজার মেশিন বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন,অভিযানের পর স্থানীয় পর্যায়ে যেসব অভিযোগ উঠেছে,তা খতিয়ে দেখা হচ্ছে।কোনো অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন,অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুমতি রয়েছে।

তবে তিনি জানান,সোমবার রাতের নির্দিষ্ট অভিযানের বিষয়ে তাকে আগে থেকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়নি।

ওমর ফারুক বলেন,আমাকে এ বিষয়ে স্পষ্টভাবে জানানো হয়নি।সোমবার রাতে কী ধরনের অভিযান পরিচালিত হয়েছে,সে বিষয়ে আমি অবগত নই। সম্ভবত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে,তবে এ বিষয়ে আমার কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না।

স্থানীয়দের অভিযোগ, গোয়াইনঘাটের বিভিন্ন নদী, ছড়া ও ইজারাবহির্ভূত এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। কিছু ক্ষেত্রে অভিযান পরিচালিত হলেও পরে একই স্থানে পুনরায় কার্যক্রম শুরু হওয়ার অভিযোগ রয়েছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

পানতুমাই-মায়ামতি ঝরনা এলাকায় অবৈধ বালু উত্তোলন ও অর্থ আদায়ে একাধিক চক্র সক্রিয়

পানতুমাই-মায়ামতি ঝরনা এলাকায় অবৈধ বালু উত্তোলন ও অর্থ আদায়ে একাধিক চক্র সক্রিয়

এ কে আজাদ,গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পানতুমাই মায়ামতি ঝরনা সংলগ্ন এলাকায় মাতুরতল, সোনারহাট ও ভাদেশ্বরে চলছে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে

সিলেটে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বিএমজে’র ব্যতিক্রমী প্রীতি ম্যাচ আজ মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা

সিলেটে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বিএমজে’র ব্যতিক্রমী প্রীতি ম্যাচ আজ মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা

* কলম-ক্যামেরা ছেড়ে মাঠে নামছেন সাংবাদিক, সাথে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার: ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সিলেটে এক

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মহানগর বিএনপির আনন্দ মিছিল

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মহানগর বিএনপির আনন্দ মিছিল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। গতকাল

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদী

স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল হাসান কয়েস লোদী। সরকারের গ্রেড-২ পদমর্যাদায় তাকে এই

সিলেটেও বিশ্বকাপের হাওয়া দুই শিবিরে বিভক্ত ফুটবলপ্রেমীরা : চায়ের আড্ডায় আর্জেন্টিনা-ব্রাজিল বিতর্ক

সিলেটেও বিশ্বকাপের হাওয়া দুই শিবিরে বিভক্ত ফুটবলপ্রেমীরা : চায়ের আড্ডায় আর্জেন্টিনা-ব্রাজিল বিতর্ক

স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে আবারও উৎসবের আবহে মেতে উঠেছে বাংলাদেশ। সেই উন্মাদনার জোয়ার এসে লেগেছে সিলেটেও। নগর থেকে

জৈন্তাপুরে মাদকের থাবা : যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট

জৈন্তাপুরে মাদকের থাবা : যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট

* ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মাদক ব্যবসা, চোরাচালান ও

দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি পদে কামরুল হাসান আমিরুলকে নিয়ে ক্ষোভ

দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি পদে কামরুল হাসান আমিরুলকে নিয়ে ক্ষোভ

স্টাফ রিপোর্টার: গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে নন্দীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের

গোলাপগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের সাথে যুবদল নেতা লিটনের মতবিনিময়

গোলাপগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের সাথে যুবদল নেতা লিটনের মতবিনিময়

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে কাজ করে যেতে চাই : লিটন আহমদ রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্ম ‘জুলাই যোদ্ধা সংসদ সিলেট