admin

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬

গোলাপগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের সাথে যুবদল নেতা লিটনের মতবিনিময়

গোলাপগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের সাথে যুবদল নেতা লিটনের মতবিনিময়

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে কাজ করে যেতে চাই : লিটন আহমদ

রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্ম ‘জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা’-এর আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা এবং আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ বলেছেন, “বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই নতুন প্রেরণা ও গণজাগরণের প্রতীক হয়ে থাকবে। ৫ আগস্ট তথা ৩৬ জুলাই সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক মাইলফলক। সেই আন্দোলনের মাধ্যমে যে আশা-আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে জুলাই যোদ্ধাদের নিরলসভাবে কাজ করে যেতে হবে।”

তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, যা জুলাই আন্দোলনের অন্যতম অর্জন। আমাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। আমি গোলাপগঞ্জ উপজেলার মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এ কাজে আমি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে আমি কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

গতকাল বুধবার সন্ধ্যায় গোলাপগঞ্জ পৌর শহরের একটি রেস্টুরেন্টে জুলাই যোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জুলাই যোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইকবাল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেদোয়ান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য লায়েক আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার উপদেষ্টা জিয়া উদ্দিন, নজরুল ইসলাম, লাল মিয়া ও নাশেদ আহমদ, সহ-সভাপতি সাহেল আহমদ ও রুমন আহমদ, সহ-সাধারণ সম্পাদক খসরু আহমদ শিপলু ও সাহেদ আহমদ, কোষাধ্যক্ষ দুলব হোসেন, প্রচার সম্পাদক মুর্শেদ আহমদ, আইন সম্পাদক জহির উদ্দিন, এবং জুলাই যোদ্ধা জাবেদুর রহমান, লায়েক আহমদ, সেন্টু নন্দী, আব্দুল আলিম, মুবিন আহমদ, ফিরোজ আহমদ, বিফলা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকা-ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

পানতুমাই-মায়ামতি ঝরনা এলাকায় অবৈধ বালু উত্তোলন ও অর্থ আদায়ে একাধিক চক্র সক্রিয়

পানতুমাই-মায়ামতি ঝরনা এলাকায় অবৈধ বালু উত্তোলন ও অর্থ আদায়ে একাধিক চক্র সক্রিয়

এ কে আজাদ,গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পানতুমাই মায়ামতি ঝরনা সংলগ্ন এলাকায় মাতুরতল, সোনারহাট ও ভাদেশ্বরে চলছে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে

সিলেটে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বিএমজে’র ব্যতিক্রমী প্রীতি ম্যাচ আজ মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা

সিলেটে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বিএমজে’র ব্যতিক্রমী প্রীতি ম্যাচ আজ মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা

* কলম-ক্যামেরা ছেড়ে মাঠে নামছেন সাংবাদিক, সাথে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার: ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সিলেটে এক

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মহানগর বিএনপির আনন্দ মিছিল

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মহানগর বিএনপির আনন্দ মিছিল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। গতকাল

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদী

স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল হাসান কয়েস লোদী। সরকারের গ্রেড-২ পদমর্যাদায় তাকে এই

সিলেটেও বিশ্বকাপের হাওয়া দুই শিবিরে বিভক্ত ফুটবলপ্রেমীরা : চায়ের আড্ডায় আর্জেন্টিনা-ব্রাজিল বিতর্ক

সিলেটেও বিশ্বকাপের হাওয়া দুই শিবিরে বিভক্ত ফুটবলপ্রেমীরা : চায়ের আড্ডায় আর্জেন্টিনা-ব্রাজিল বিতর্ক

স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে আবারও উৎসবের আবহে মেতে উঠেছে বাংলাদেশ। সেই উন্মাদনার জোয়ার এসে লেগেছে সিলেটেও। নগর থেকে

জৈন্তাপুরে মাদকের থাবা : যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট

জৈন্তাপুরে মাদকের থাবা : যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট

* ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মাদক ব্যবসা, চোরাচালান ও

দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি পদে কামরুল হাসান আমিরুলকে নিয়ে ক্ষোভ

দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি পদে কামরুল হাসান আমিরুলকে নিয়ে ক্ষোভ

স্টাফ রিপোর্টার: গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে নন্দীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের

গোলাপগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের সাথে যুবদল নেতা লিটনের মতবিনিময়

গোলাপগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের সাথে যুবদল নেতা লিটনের মতবিনিময়

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে কাজ করে যেতে চাই : লিটন আহমদ রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্ম ‘জুলাই যোদ্ধা সংসদ সিলেট