admin

প্রকাশিত: ৬:৪৯ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৬

সিলেটেও বিশ্বকাপের হাওয়া দুই শিবিরে বিভক্ত ফুটবলপ্রেমীরা : চায়ের আড্ডায় আর্জেন্টিনা-ব্রাজিল বিতর্ক

সিলেটেও বিশ্বকাপের হাওয়া দুই শিবিরে বিভক্ত ফুটবলপ্রেমীরা : চায়ের আড্ডায় আর্জেন্টিনা-ব্রাজিল বিতর্ক

স্টাফ রিপোর্টার:
ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে আবারও উৎসবের আবহে মেতে উঠেছে বাংলাদেশ। সেই উন্মাদনার জোয়ার এসে লেগেছে সিলেটেও। নগর থেকে গ্রাম সবখানেই এখন শুধুই বিশ্বকাপের আমেজ। মাঠের লড়াই শুরুর আগেই যেন লাল-সবুজের এই দেশ আবারও প্রধান দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে আর্জেন্টিনার সমর্থকরা, অন্যদিকে ব্রাজিলের ভক্ত-অনুরাগীরা। অন্যান্য দেশের সমর্থক থাকলেও সংখ্যার দিক থেকে তারা তুলনামূলকভাবে অনেকটাই পিছিয়ে।
বিশ্বকাপকে সামনে রেখে সিলেট নগরীর বিভিন্ন প্রধান সড়ক, অলিগলি, বাসাবাড়ির ছাদ, ব্যবসাপ্রতিষ্ঠান এবং চায়ের আড্ডায় এখন ফুটবলই আলোচনার কেন্দ্রবিন্দু। কোথাও উড়ছে আকাশছোঁয়া আর্জেন্টিনার নীল-সাদা পতাকা, কোথাও আবার ব্রাজিলের হলুদ-সবুজ রঙের পতাকায় ছেয়ে গেছে পুরো এলাকা। শুধু বাস্তব জগতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রিয় দলের প্রতি সমর্থন ও শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রতিযোগিতা।
উৎসবের এই আবহে দুই দলের সমর্থকদের মধ্যে চলছে আনন্দঘন খুনসুটি, তর্ক-বিতর্ক ও নানা বৈচিত্র্যময় আয়োজন। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার আড্ডা সবখানেই এখন একটাই আলোচনা, কে জিতবে এবারের বিশ্বকাপ? আর্জেন্টিনা নাকি ব্রাজিল, কার হাতে উঠবে সোনালি ট্রফি?
বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে এমন আবেগ নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই বিশ্বকাপ এলেই দেশের ফুটবলপ্রেমীরা এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সমর্থনে বিভক্ত হয়ে পড়েন। সিলেটেও তার ব্যতিক্রম ঘটেনি। জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে দেখা যাচ্ছে বিশাল আকৃতির পতাকা টানানো, ফেস্টুন-ব্যানার লাগানো এবং নিজ নিজ দলের জার্সি পরে প্রিয় দলের প্রতি ভালোবাসা জানানোর দৃশ্য।
এদিকে, ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আসরের পর্দা উঠছে আজ। মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে মাসব্যাপী এই মহাযজ্ঞ। মূল ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে সুরের মূর্ছনা ছড়াবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, বার্না বয়, জে বালভিন, টাইলা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, লিলা ডাউনস এবং লস অ্যাঞ্জেলেস আজুলেসসহ একঝাঁক আন্তর্জাতিক তারকা। বর্ণিল আলোকসজ্জা, নৃত্য ও মেক্সিকোর ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা পরিবেশনার মাধ্যমে স্বাগত জানানো হবে ফুটবলবিশ্বকে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা খেলা অনুষ্ঠিত হয়। এর আগে ২০১০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল একে অপরের প্রতিপক্ষ হিসেবে লড়েছিল।
ফুটবলপ্রেমীদের মতে, বিশ্বকাপ কেবল একটি খেলা নয়; এটি আবেগ, ভালোবাসা ও আনন্দ ভাগাভাগির এক অনন্য উপলক্ষ। আর সেই আবেগে ভেসেই মাঠের লড়াই শুরুর আগেই উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট। এখন সিলেটসহ সারা দেশের ফুটবলপ্রেমীদের মুখে একটাই প্রশ্ন কে হবে ২০২৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন? উত্তর মিলবে মাঠের লড়াইয়ে, তবে তার আগেই বিশ্বকাপের রঙে রঙিন হয়ে উঠেছে পুরো বাংলাদেশ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

পানতুমাই-মায়ামতি ঝরনা এলাকায় অবৈধ বালু উত্তোলন ও অর্থ আদায়ে একাধিক চক্র সক্রিয়

পানতুমাই-মায়ামতি ঝরনা এলাকায় অবৈধ বালু উত্তোলন ও অর্থ আদায়ে একাধিক চক্র সক্রিয়

এ কে আজাদ,গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পানতুমাই মায়ামতি ঝরনা সংলগ্ন এলাকায় মাতুরতল, সোনারহাট ও ভাদেশ্বরে চলছে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে

সিলেটে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বিএমজে’র ব্যতিক্রমী প্রীতি ম্যাচ আজ মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা

সিলেটে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বিএমজে’র ব্যতিক্রমী প্রীতি ম্যাচ আজ মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা

* কলম-ক্যামেরা ছেড়ে মাঠে নামছেন সাংবাদিক, সাথে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার: ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সিলেটে এক

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মহানগর বিএনপির আনন্দ মিছিল

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে মহানগর বিএনপির আনন্দ মিছিল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। গতকাল

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদী

স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল হাসান কয়েস লোদী। সরকারের গ্রেড-২ পদমর্যাদায় তাকে এই

সিলেটেও বিশ্বকাপের হাওয়া দুই শিবিরে বিভক্ত ফুটবলপ্রেমীরা : চায়ের আড্ডায় আর্জেন্টিনা-ব্রাজিল বিতর্ক

সিলেটেও বিশ্বকাপের হাওয়া দুই শিবিরে বিভক্ত ফুটবলপ্রেমীরা : চায়ের আড্ডায় আর্জেন্টিনা-ব্রাজিল বিতর্ক

স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে আবারও উৎসবের আবহে মেতে উঠেছে বাংলাদেশ। সেই উন্মাদনার জোয়ার এসে লেগেছে সিলেটেও। নগর থেকে

জৈন্তাপুরে মাদকের থাবা : যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট

জৈন্তাপুরে মাদকের থাবা : যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট

* ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মাদক ব্যবসা, চোরাচালান ও

দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি পদে কামরুল হাসান আমিরুলকে নিয়ে ক্ষোভ

দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি পদে কামরুল হাসান আমিরুলকে নিয়ে ক্ষোভ

স্টাফ রিপোর্টার: গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে নন্দীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের

গোলাপগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের সাথে যুবদল নেতা লিটনের মতবিনিময়

গোলাপগঞ্জে জুলাই যোদ্ধা সংসদের সাথে যুবদল নেতা লিটনের মতবিনিময়

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে কাজ করে যেতে চাই : লিটন আহমদ রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্ম ‘জুলাই যোদ্ধা সংসদ সিলেট