admin

প্রকাশিত: 8:21 AM, July 4, 2026

গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভায় শিবেন চন্দ্র দাস আহ্বায়ক মনোনীত

গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভায় শিবেন চন্দ্র দাস আহ্বায়ক মনোনীত

রুবেল আহমদ:

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখা কর্তৃক গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় গোয়াইনঘাট কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

শিবেন চন্দ্র দাসের সভাপতিত্বে এবং পিন্টু চক্রবর্তী ও গোপাল বিশ্বাসের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক খোকন রঞ্জন দে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সদস্য সচিব এডভোকেট পলাশ চন্দ্র ধর।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জুন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— মহানগর শাখার সদস্য সচিব উজ্জ্বল চন্দ, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অর্পন ঘোষ, নান্টু চন্দ, সনজিত কুমার সিংহ, প্রেমানন্দ ঘোষ, রনজিত দত্ত ও অপুল চন্দ্র দাস। এছাড়া আরও বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক শংকর দাস, সদস্য সচিব জয় মতি রাণী বিশ্বাস, অজয় দাস, শিক্ষক দেব দুলাল মণ্ডল, নিকতন চক্রবর্ত্তী, রনজিত আচার্য্য, বিমল চক্রবর্ত্তী, অমূল্য কুমার দাস শ্যামল, জহর লাল দাস, কৃপাময় দাস ময়না, সমীরণ দাস ও সাজন কীর্তনীয়া।

অন্যান্যদের মধ্যে স্থানীয় নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন— দ্বিজেন্দ্র কুমার দাস, নির্মল কুমার দে মনি, মতিলাল দাস, বীরবল ঘোষ, সুব্রত দাস, অংশু গোসাই, নিশি কান্ত, লক্ষণ দাস, ইউপি সদস্য সারবেন মাহালী, বিধান চন্দ্র চন্দ, সুকুমার পাল, সুবির দাস, লবমনি সিংহ ও পরীমন বিশ্বাস প্রমুখ।

সভায় বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের অধিকার সংরক্ষণ, এলাকায় শান্তি ও সম্প্রীতি রক্ষা, সনাতনী ধর্মীয় উপাসনালয় ও মন্দিরের সামগ্রিক উন্নয়ন এবং রাষ্ট্রের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সভার দ্বিতীয় পর্বে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ও জেলা কর্মকর্তাদের উপস্থিতিতে শিবেন চন্দ্র দাস-কে গোয়াইনঘাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়। কমিটির নেতৃবৃন্দ জানান, উপজেলার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি পরবর্তীতে আনুষ্ঠানিকতার মাধ্যমে ঘোষণা করা হবে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট