admin
প্রকাশিত: 5:30 AM, September 7, 2026
পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশব্যাপী সবুজায়নের লক্ষ্য নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ নম্বর নন্দিরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখা’র সৌজন্যে গতকাল রবিবার দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিপুলসংখ্যক গাছের চারা রোপণ ও বিতরণ করেন পরিষদের নেতৃবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের নওয়াগাঁও, বহর ও নন্দিরগাঁওসহ তিনটি মাদ্রাসায় পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানগুলোতে পৃথকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ ওসমান গনি এবং বিএনপি নেতা জামাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বহর মাদানীয়া মাদ্রাসার সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নওয়াগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা নেছার আহমদ এবং নন্দিরগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিক আহমদ মহল্লী নিজ নিজ প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন। সভাগুলো পরিচালনা করেন বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক ও স্থানীয় ওয়ার্ড সদস্য শামীম আহমদ।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মোর্শেদ, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সভাপতি এম এ সামাদ, নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, মাস্টার নজরুল ইসলাম, পরিষদের সহ-সভাপতি জমির উদ্দিন, সাংবাদিক ও মানবাধিকারকর্মী কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নুদ্দীন বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক মো. বশির উদদীন, সাবেক মেম্বার আজির উদদীন এবং সালুটিকর বাজারের ব্যবসায়ী আজির উদদীন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী রাসেল আহমদ শরীফ, মাসুক আহমদ ও সাজু আহমদ। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় কেবল গাছ রোপণই নয়, বরং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগ আগামীতেও ইউনিয়নজুড়ে অব্যাহত থাকবে।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প