admin
প্রকাশিত: 9:20 AM, April 26, 2026
এ কে আজাদ, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নির্মাণাধীন বিভিন্ন সেতু ও কালভার্টের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলাম। গতকাল শনিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিন পরিদর্শন শেষে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপ-সচিব ২০২৩-২৪ অর্থবছরের বরাদ্দকৃত ফতেপুর ইউনিয়নের বাংলাবাজার-গুলনী সড়কের পালা ছড়া খালের ওপর নির্মাণাধীন সেতু, মহিষখেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ছড়ার ওপর নির্মাণাধীন কালভার্ট, চিতামইন ব্রীজ এবং কামাইদ গ্রামের সড়কের খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এছাড়াও তিনি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় ডৌবাড়ী ইউনিয়নের হাটগ্রাম ফুটারো খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজও পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনস্বার্থে এসব প্রকল্পের কাজ দ্রুত শেষ করা জরুরি। কাজে কোনো ধরনের শিথিলতা বা নিম্নমানের সামগ্রী ব্যবহার বরদাশত করা হবে না।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, হাটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ, শিক্ষক ফখরুল ইসলাম এবং সমাজসেবক আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে, নির্মাণাধীন এসব সেতু ও কালভার্ট নিয়ে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সংকটের অবসান ঘটবে। সহজ যাতায়াত ব্যবস্থার পাশাপাশি স্থানীয় কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন তারা।
প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে। দুর্নীতি ও
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা
জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার: কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে
দেশবিরোধী যেকোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করতে হবে : মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
আব্দুল মাজিদ চৌধুরী : কয়েক মাস আগে বয়ে যাওয়া বিধ্বংসী বন্যার পানি নেমে গেলেও তার রেখে যাওয়া ক্ষত এখনো তাড়িয়ে