admin

প্রকাশিত: 1:30 PM, February 10, 2026

‘গোলাপগঞ্জের জনসমুদ্র প্রমাণ করে সিলেট-৬ আসন ধানের শীষের’

‘গোলাপগঞ্জের জনসমুদ্র প্রমাণ করে সিলেট-৬ আসন ধানের শীষের’

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার গোলাপগঞ্জ উপজেলা সদরের বাস টার্মিনালে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা বিকালে হলেও দুপুরের পর থেকে সভাস্থলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। খন্ড খন্ড মিছিলসহকারে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে শামিল হন সেখানে। বিকালে সভাস্থল যেন জনসমুদ্রে পরিণত হয়। এ ‘জনসমুদ্র’ থেকে আওয়াজ উঠে শুধু- ভোট দিবো কিসে; ধানের শীষে।

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন- গোলাপঞ্জ-বিয়ানীবাজারবাসীর ভালোবাসায় আমি অভিভূত। আমি সুযোগ পেলে এই দুই উপজেলার মানুষের ভালোবাসার ঋণ রক্ত দিয়ে হলেও শোধ করতে চাই। প্রতীক বরাদ্দের পর সময় স্বল্পতার কারণে আমি অনেক এলাকায় যেতে পারিনি, আমি আপনাদের কাছে এ ব্যাপারে ক্ষমাপ্রার্থী। কথা দিচ্ছি, বিজয়ী হলে সর্বপ্রথম এসব এলাকাতেই আমি যাবো।

তিনি বলেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে আমি ঢেলে সাজাতে চাই। এজন্য ১২ তারিখ আপনাদের সর্বাত্মক ও সর্বোচ্চ ভালোবাসা চাই। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের একটি ঘরও আমি গ্যাসবঞ্চিত রাখতে চাই না। রাখতে চাই না কোনো গ্রাম উন্নয়নবঞ্চিত। আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের সামনেই আমার বেড়ে উঠা। দীর্ঘ ২৫টি বছর ধরে এই দুই উপজেলার প্রতি এলাকায় চষে বেড়িয়েছি। প্রতিটি গ্রামের সমস্যা আমি জানি। বিজয়ী হলে আমাকে বলা লাগবে না, নিজে থেকেই আপনাদের সমস্যা সমাধান করে দিবো ইনশা আল্লাহ। এমরান আহমদ চৌধুরী বক্তব্যের শুরুতেই গোলাপগঞ্জের বীর শহিদ মুক্তিযোদ্ধা, জুলাই শহিদ, ইলিয়াস আলী ও ইফতেখার আহমদ জুনেদসহ সিলেটের গুম হওয়া নেতাকর্মী এবং সিলেট-৬ আসনের সাবেক সাংসদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সভায় অন্য বক্তারা বলেন- এমরান আহমদ চৌধুরী একজন জনবান্ধব নেতা। তিনি পরিক্ষিত জনসেবক। সুতরাং গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রকৃত উন্নয়নের স্বার্থে ১২ ফেব্রুয়ারি সারা দিন স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনতার প্রতীক ধানের শীষে ভোট দিয়ে এমরান আহমদকে বিজয়ী করুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, সাবেক সাংসদ ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দা আদিবা হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস শায়েস্তা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ডাক্তার আব্দুল গফার কুটি, মহি সুন্নাহ চৌধুরী নারজিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, আঞ্জুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা রফিকুল ইসলাম, সিলেট জেলা মহিলা দলের সভাানেত্রী তাহসীন শারমিন তামান্না, সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ উপজেলার নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক এমদাদ হোসেন টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভাদেশ্বর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম।

আরও বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক অ্যাড. মামুন আহমদ রিপন, সিনিয়র যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন, যুগ্ম-আহবায়ক সাহনুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ ও পৌর ছাত্রদলের আহবায়ক তারেক আহমদ চৌধুরী। জনসভায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

(সিউক)-এর চেয়ারম্যান কয়েস লোদীর অভিনন্দন দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয় বিতর্কিত

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

* অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও রাজনৈতিক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ :  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি