admin
প্রকাশিত: 4:43 AM, July 30, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয় বিতর্কিত ব্যক্তিত্ব আব্দুল মান্নান ওরফে মন্নান মেম্বারকে দেখা যাওয়া নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাঁর মতো বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে স্থানীয়দের মনে নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, আব্দুল মান্নান ওরফে মন্নান মেম্বারের নাম অতীতে সীমান্ত এলাকায় চোরাচালান-সংক্রান্ত নানা অভিযোগের প্রেক্ষাপটে বিভিন্ন সময় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে। এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের নির্বাচনী কার্যক্রমে তাঁর সক্রিয় সম্পৃক্ততা ছিল বলেও স্থানীয়রা জানান। এসব বিষয়কে কেন্দ্র করে অতীতেও এলাকায় নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল।
এমন অভিযোগ ও বিতর্কের সঙ্গে জড়ানো একজন ব্যক্তি কীভাবে প্রতিমন্ত্রীর সরকারি সফরে তাঁর এত কাছাকাছি থাকার সুযোগ পেলেন এ নিয়ে প্রশাসনিক মহল ও স্থানীয় রাজনীতিতে এখন তোলপাড় চলছে। সচেতন মহল প্রশ্ন তুলছেন, সরকারি সফরে অংশগ্রহণকারী বা প্রটোকলে থাকা ব্যক্তিদের পরিচয়, ভূমিকা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ সতর্কতা অবলম্বন করেছিলেন কি না। ঘটনার পর থেকে সরকারি সফরের নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন মন্নান মেম্বার। স্থানীয়দের মতে, একজন মন্ত্রীর সরকারি কর্মসূচিতে কারা উপস্থিত থাকবেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের আরও সতর্ক হওয়া উচিত ছিল। সরকারি অনুষ্ঠান সাধারণ মানুষের কাছে রাষ্ট্রের ভাবমূর্তি ও প্রশাসনিক শৃঙ্খলার প্রতীক। ফলে বিতর্কিত ব্যক্তিদের উপস্থিতি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে আব্দুল মান্নান ওরফে মন্নান মেম্বারের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
(সিউক)-এর চেয়ারম্যান কয়েস লোদীর অভিনন্দন দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয় বিতর্কিত
* অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও রাজনৈতিক
সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি