admin

প্রকাশিত: 9:33 AM, September 3, 2026

গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি এমরান চৌধুরী ফ্যাসিস্ট আমলের অসাধু ব্যবসায়ীদের কারণেই আজ ঘরে ঘরে বিদ্যুতের কষ্ট

গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি এমরান চৌধুরী ফ্যাসিস্ট আমলের অসাধু ব্যবসায়ীদের কারণেই আজ ঘরে ঘরে বিদ্যুতের কষ্ট
  • বিদ্যুৎ সংকট দ্রুত কাটিয়ে উঠার চেষ্টা করছে সরকার

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৮ বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি ছিল বলেই বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ বার বার এসেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গতকাল বুধবার বিকালে পৌরপয়েন্টে আয়োজিত র‌্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সমাবেশে দেওয়া বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন, আমরা জানি, বিদ্যাৎহীনতায় আপনারা অনেক কষ্ট করছেন। কিন্তু একটি কথা বুঝতে হবে, বিগত ১৭ বছর বিদ্যুৎ খাতের প্রায় ১ লক্ষ কোটি টাকার উপরে আওয়ামী লীগের ব্যবসায়ীরা এদেশ থেকে পাচার করে নিয়ে গেছে। বর্তমান সরকারের পক্ষে মাত্র ৬ মাসের মধ্যে এই টাকা কাভার করে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন করা অনেকখানি কষ্টসাধ্য ব্যাপার। মূলত বিগত ফ্যাসিস্ট সরকারের টাকা পাচারের জন্যই আজকে আমরা বিদ্যুতের জন্য কষ্ট পাচ্ছি।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল ও সাধারণ সম্পাদক মনিরউজ্জামান উজ্জল। এছাড়া সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতা বক্তব্য রাখেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। বিকাল ৪টায় শুরু হওয়া র‌্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে শেষ হয়। র‌্যালি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগ সংগঠনগুলোর হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

সিলেটে ফুটপাত ও রাস্তা দখলমুক্তে স্থায়ী সমাধানের দাবিতে সিসিকের সামনে অবস্থান কর্মসূচী

সিলেটে ফুটপাত ও রাস্তা দখলমুক্তে স্থায়ী সমাধানের দাবিতে সিসিকের সামনে অবস্থান কর্মসূচী

সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে আইওয়াশ ও নাটকবিহীন স্থায়ী সমাধানের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সামনে

বিএনপি নেতা তৌহিদ খান বহিস্কার

বিএনপি নেতা তৌহিদ খান বহিস্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ২ নং

শান্তিগঞ্জে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

শান্তিগঞ্জে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি। গতকাল বুধবার বিকেলে জয়কলস উজানীগাঁও

গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি এমরান চৌধুরী ফ্যাসিস্ট আমলের অসাধু ব্যবসায়ীদের কারণেই আজ ঘরে ঘরে বিদ্যুতের কষ্ট

গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি এমরান চৌধুরী ফ্যাসিস্ট আমলের অসাধু ব্যবসায়ীদের কারণেই আজ ঘরে ঘরে বিদ্যুতের কষ্ট

বিদ্যুৎ সংকট দ্রুত কাটিয়ে উঠার চেষ্টা করছে সরকার গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক

জামায়াতের গণসংযোগ অভিযানে ড. নূরুল ইসলাম বাবুল

জামায়াতের গণসংযোগ অভিযানে ড. নূরুল ইসলাম বাবুল

সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের কাঙ্খিত পরিবর্তন সম্ভব নয় সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন,

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক  আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক  আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে

নগর প্রকৌশলীদের নিয়ে সিলেট সিটি ও এসএনভির প্রশিক্ষন কর্মশালা

নগর প্রকৌশলীদের নিয়ে সিলেট সিটি ও এসএনভির প্রশিক্ষন কর্মশালা

গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে স্পঞ্জ সিলেট সিটি বাস্তবায়নের উদ্যোগ সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন, প্রাকৃতিক পানি প্রবাহ সংরক্ষণ এবং পানি ধারণ ও

নিহত পরিবারের সংবাদ সম্মেলন রায়নগরে ট্রিপল মার্ডার নিয়ে মন্ত্রীর আশ্বাসে বাদীর আস্থা

নিহত পরিবারের সংবাদ সম্মেলন রায়নগরে ট্রিপল মার্ডার নিয়ে মন্ত্রীর আশ্বাসে বাদীর আস্থা

সিলেটের সংবাদ ডেস্ক: সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন