admin
প্রকাশিত: 9:36 AM, September 3, 2026
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি। গতকাল বুধবার বিকেলে জয়কলস উজানীগাঁও সরকারি রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের অফিসকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত তিন শিক্ষার্থীÑশাহিনুর রহমান সজীব, অর্নব পাল ও জান্নাতুল কেয়াÑএর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন জানান, গত ২৯ আগস্ট সিলেটে মূল অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় আজ বিদ্যালয়ে এসে তাঁদের সম্মানিত করা হলো। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইকুল ইসলাম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, ইসহাক মিয়া, স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম, মহির উদ্দিন মহির এবং সাংবাদিক নুরুল হকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
স্টাফ রিপোর্টার: সিলেট-৬ আসনের সাংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- কেবল পাশের হার বৃদ্ধি
শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরী গ্রামের কৃতী সন্তান, জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও সমাজসেবক শেখ সাজল আহমদের
মুসলিম বিশ্বের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য আলেম, জগদ্বিখ্যাত ফকিহ ও শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ
বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগকে এগিয়ে নিতে এসবিসি ব্যাংক পিএলসি-এর সিলেট অঞ্চলের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে বাংলা কিউআরের ব্যবহার ও
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জামালগঞ্জ সদর
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হালিমা বেগম (৩০) নামে এক
ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে এক ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বোনের বাড়িতে যাওয়ার পথে জবেদা