admin
প্রকাশিত: 5:12 AM, September 20, 2026
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতার বিরুদ্ধে। পদের প্রভাব খাটিয়ে এবং স্থানীয় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।
অনুসন্ধানে জানা যায়, গোলাপগঞ্জের সুরমা নদীর নির্ধারিত ইজারা বহির্ভূত স্থান থেকে প্রতিদিন গভীর রাতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। রাত ১২টার পর থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত চলে এই বালু উত্তোলনের মহোৎসব।
অনুসন্ধানে উঠে এসেছে এই চক্রটির নেতৃত্বে রয়েছেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর জামিল চৌধুরী এবং স্থানীয় নেতা সুফিয়ান।
উত্তোলিত এসব বালু কুশিঘাট, শ্রীরামপুর টেক্সটাইল ইনস্টিটিউটের সম্মুখভাগ, মুরাদপুর ও নলুয়াসহ নদীর তীরবর্তী বিভিন্ন অবৈধ পয়েন্টে মজুত করে দেদারসে বিক্রি করা হচ্ছে। একাধিক পয়েন্টে এসব বালু মজুত ও সরবরাহ নিয়ে অভিযুক্তদের নিজেদের মধ্যেও নিয়মিত দ্বন্দ্ব ও হাতাহাতির ঘটনা ঘটছে।
এ বিষয়ে বক্তব্যের জন্য গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সুরমা নদীর তীরবর্তী অসহায় বাসিন্দারা জানান, প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তাদের মাথা গোঁজার শেষ সম্বল ঘরবাড়ি এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার চরম ঝুঁকিতে পড়েছে। প্রশাসনের কাছে বারবার লিখিত ও মৌখিক অভিযোগ জানিয়েও মিলছে না কোনো প্রতিকার। সুরমা নদী ও জনপদ রক্ষায় অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম টিপুকে
স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গতকাল রাতে ঘটিকায় থানা
স্টাফ রিপোর্টার: ৩৪ দিনে সিলেটের হযরত সাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক পিতা। এতে তিন
অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও
প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও
সুরমায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের