admin

প্রকাশিত: 6:51 AM, September 20, 2026

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

স্টাফ রিপোর্টার:

৩৪ দিনে সিলেটের হযরত সাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, রোপাসহ একিধক চিঠিও পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে গণনার কাজ শেষ হয় সন্ধ্যায়।

মাজারের দানবাক্স ও ডেগের মোট টাকার পরিমাণ ও অন্যান্য সামগ্রীর হিসাব প্রকাশ করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত ১৩ সদস্যের কমিটির তত্ত্বাবধানে এ গণনা করা হয়। গণনা শেষে পাওয়া অর্থ জেলা প্রশাসনের মাধ্যমে মাজারের নামে সোনালী ব্যাংকে খোলা নির্ধারিত হিসাবে জমা রাখা হয়েছে।

চলতি বছর ২২শে জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানের ডেগ ও দানবাক্সের অর্থ গণনা করা হয়। ওই দফায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পাশাপাশি স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। এরপর ১১ই জুলাই দ্বিতীয় দফায় গণনায় পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। আর সর্বশেষ ১৫ই আগস্ট তৃতীয় দফায় দানবাক্স ও ডেগ থেকে পাওয়া যায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। ওই সময় বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার পাশাপাশি ২ ভরি ১ রতি স্বর্ণালংকার ও ১ ভরি ২ আনা রুপা পাওয়া যায়।

আগের তিন দফায় নগদ অর্থ মিলিয়ে মোট ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা পাওয়া গেছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। এর আগে মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ও স্বচ্ছ কাঠামো তৈরির লক্ষ্যে গত ২৬শে জুন ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় নিয়মিত বিরতিতে দানের অর্থ প্রকাশ্যে গণনা করা হয়। গণনা শেষে দানবাক্স ও ডেগে জমা হওয়া নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার পরিমাণ জানা গেছে।


সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম টিপুকে

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গতকাল রাতে ঘটিকায় থানা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিনে সিলেটের হযরত সাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক পিতা। এতে তিন

ঘোষগাঁওয়ে ‘সাজনা গ্যাং’-এর অপকর্ম

ঘোষগাঁওয়ে ‘সাজনা গ্যাং’-এর অপকর্ম

অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া

প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও

গোলাপগঞ্জ নদীগ্রাসে বিলীন হচ্ছে ভিটেমাটি, নীরব প্রশাসন

গোলাপগঞ্জ নদীগ্রাসে বিলীন হচ্ছে ভিটেমাটি, নীরব প্রশাসন

সুরমায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের