admin

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অবকাঠামোগত পর্যাপ্ত উন্নয়ন করা হবে: এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অবকাঠামোগত পর্যাপ্ত উন্নয়ন করা হবে: এমপি এমরান চৌধুরী
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত পর্যাপ্ত উন্নয়ন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের লেখা-পড়ার মান কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে পরিকল্পনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। গোলাপগঞ্জ উপজেলার রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বৃহত্তর রণকেলী এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনাও প্রদান করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিশিষ্ট শিক্ষানুরাগী জামাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগের সহশিক্ষক মুহাম্মদ শাহ্জাহান ও সহকারী শিক্ষক সৈয়দ নুরুল হাফিজের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ ফয়সল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, জেলা বিএনপির উপদেষ্টা ছালিক চৌধুরী, মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, সহসভাপতি মুজিবর রহমান মুজিব, সাবেক পৌর কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল এবং সাবেক কউন্সিলর ও গভর্নিং বডির সদস্য নজরুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানের পর গোলাপগঞ্জের দেউলগ্রামস্থ জামেয়া ইসলামিয়া দারুল উলুম-এর সাবেক নায়েবে মুহতামিম মাওলানা শাইখ হেলাল আহমদ স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন এমরান আহমদ চৌধুরী। সেখানে প্রধান অতিথি ছিলেন আল্লামা বরুণী।
গোলাপগঞ্জের ঘোষগাঁও ইসলামিয়া মাদরাসার হলরুমে আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন শায়খুল হাদিস মাওলানা হেলাল আহমদ।

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগর  প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।