admin

প্রকাশিত: ৫:১৯ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৬

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও নিরাপদ চলাচলের সুবিধা বাড়াতে নির্মিত আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়াকওয়েটির উদ্বোধন করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।

উদ্বোধনকালে ইউএনও মাসুদুর রহমান বলেন, ওয়াকওয়েটি নির্মাণের ফলে এলাকার পরিবেশ যেমন দৃষ্টিনন্দন হয়েছে, তেমনি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশও নিশ্চিত হয়েছে। তিনি বলেন, নতুন আলোকসজ্জা পথচারীদের নিরাপদ চলাচলে সহায়ক হবে এবং শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ করবে। এ ধরনের জনকল্যাণমূলক স্থাপনা রক্ষণাবেক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধনের পর সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রণয় বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতের আইনজীবী কাওছার রশীদ বাহার, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, সাবেক কাউন্সিলর ও সাংবাদিক রিপন আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পর্দা উন্মোচনের মাধ্যমে উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন জকিগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি জয়নুল ইসলাম। পরে অতিথিরা ওয়াকওয়েটি পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উপজেলা পরিষদের সামনের এলাকাটিকে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি নাগরিকদের হাঁটাচলার উপযোগী একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতেই এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, নতুন এই ওয়াকওয়ে জকিগঞ্জ পৌর শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং নাগরিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

জকিগঞ্জে আধুনিক ওয়াকওয়ের উদ্বোধন

প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগর  প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।