admin
প্রকাশিত: 6:29 PM, November 23, 2026
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতি, শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শুধু শিক্ষার পরিবেশকে সমৃদ্ধ করে না, বরং আগামী প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়ন। ব্যক্তিস্বার্থ কিংবা দলীয় বিভেদ যেন সাংগঠনিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
গতকাল রবিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে প্রবাসীদের অর্থায়নে নির্মিত নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাসান আহমদের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের শিক্ষক সাদ্দাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নূল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, বিএনপি নেতা ছোট মিয়া মেম্বার, কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ, বিএনপি নেতা মাছুম আহমদ মারুফ, মবশ্বির আলী, ইসলাম উদ্দিন ও জাকারিয়া শিকদার।
এদিকে একই দিন বিকেল ৪টায় দশঘর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
সভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করতে হলে পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।
দশঘর ইউনিয়ন বিএনপির সভাপতি শিহাব আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাম উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নূল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ খান চেয়ারম্যান, জেলা মহিলা দলের নেত্রী বেগম স্বপ্না শাহিন।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা তাজ উদ্দিন, মধু মিয়া, হিফজুর রহমান, জিল্লুর রহমান, হেলাল আহমদ, কবির উদ্দিন, আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম ও যুবদল নেতা ফয়জুল ইসলাম প্রমুখ।
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।
প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতি, শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।