admin

প্রকাশিত: 3:50 PM, April 6, 2026

চালিবন্দর শ্মশানঘাটের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্নের আশ্বাস সিসিক প্রশাসকের

চালিবন্দর শ্মশানঘাটের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্নের আশ্বাস সিসিক প্রশাসকের

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরের চালিবন্দর শ্মশানঘাটের অসমাপ্ত উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের আশ্বাস দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। গতকাল রবিবার চালিবন্দর শ্মশান সংস্কার সমিতির পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন। মতবিনিময় সভায় সমিতির নেতৃবৃন্দ শ্মশানঘাটের মন্দিরে বিভিন্ন পদে জনবল নিয়োগ এবং মাস্টারপ্ল্যান অনুযায়ী বাকি উন্নয়নকাজ দ্রুত সম্পন্নের দাবি জানান। জবাবে সিসিক প্রশাসক শ্মশান ও মন্দিরের সার্বিক উন্নয়ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, একটি সুন্দর ও পরিকল্পিত নগর গড়তে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নগর উন্নয়নে সিটি কর্পোরেশনের কার্যক্রম সফল করতে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সিসিকের রাজস্ব আয় বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তিনি সময়মতো হোল্ডিং ট্যাক্স পরিশোধে নগরবাসীকে সচেতন করতে সমিতির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, সংস্কার সমিতির সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মলয় পুরকায়স্থ, সদস্য বিশ্বজিত দেব রায়, অ্যাডভোকেট সন্তু দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিজয় কুমার দেব, কোষাধ্যক্ষ চন্দন দাশ, সদস্য বিভাস শ্যাম যাদন, বিশ্বজিৎ গুন, হারান চক্রবর্তী, রাখাল দে, গৌতম চক্রবর্তী, অধ্যাপক উজ্জ্বল দাশ, কিশোর ভট্টাচার্য্য জনি, উত্তম ঘোষ প্রমুখ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।