admin

প্রকাশিত: 7:45 AM, August 31, 2026

ছাতক সমিতি সিলেটে উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় জেলা প্রশাসক

ছাতক সমিতি সিলেটে উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় জেলা প্রশাসক

শিক্ষাথীরাই আগামীর মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, কৃতি শিক্ষাথীরাই আগামীর মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেদের মানবিক গুণাবলিসম্পন্ন এবং নৈতিক আদর্শে বলীয়ান একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

গত শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘মেধার স্বীকৃতি, আগামীর অনুপ্রেরণা হোক স্বপ্নপূরণের দৃঢ় অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ছাতক সমিতি সিলেট-এর উদ্যোগে এসএসসি এবং দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ‘মেধার জয়োল্লাস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাতক সমিতি সিলেটের সভাপতি এডভোকেট আব্দুল জলিল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি এবং ছাতক সমিতি সিলেটের উপদেষ্টা ও সাবেক সভাপতি নাসিম হোসাইন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, জাহিদপুর উইমেন্স কলেজ এর প্রতিষ্ঠাতা উদ্যোক্তা অধ্যক্ষ ছানাওর আলী কয়েছ, ভাঁতগাও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ শামীম আহমদ, সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি জনাব আ ন ম ওহিদ কনা মিয়া, উপদেষ্টা রুহুল ফারুক ও সহসভাপতি অধ্যক্ষ সালেহ আহমদ। ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মেধার জয়োল্লাস-২৬’ উপকমিটির আহ্বায়ক এ. টি. এম. তারেক-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাতক সমিতি, সিলেট-এর সাধারণ সম্পাদক মো: ছাদিকুর রহমান ছাদিক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কেরআন থেকে তেলাওয়াত করেন সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ আল মামুন।

উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আব্দুল হান্নান, উপদেষ্টা অধ্যক্ষ খসরুজ্জামান, সহ-সভাপতি যথাক্রমে দবিরুল ইসলাম, নুরুল আলম, মো. রকিব উল্লাহ, মো. আবুল কাশেম, আবু সালেহ ইয়াহিয়া, এস.এম ছমরু মিয়া, মোঃ শফিক মিয়া, এড. মো. ছায়াদুর রহমান, এডভোকেট শফিক মিয়া, নির্বাহী সদস্য রোটা. মো. আশরাফুর রহমান চৌধুরী, মোহাম্মদ কবির মিয়া, মো. এনামুল হক রুবেল, তোফায়েল আহমদ, মো: ফজলুর রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীন, মো. আনোয়ার হোসেন, মো. সায়েম আহমদ, এস এম আমজাদ, রাহেল আহমদ, এডভোকেট মনির উদ্দিন, এড সাজ্জাদুর রহমান,জনাব বারীন্দ্র দাস সজীব, জনাব শেখ ফরহাদ আহমদ (গাজী মিল্টন), শফিক নুর, সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম সেফুল, সৈয়দ মনসুর আলী, মোঃ ওসমান আলী, আনোয়ার হোসেন রাজু, শাহ মোহাম্মাদ শাকিল, লিটন মিয়া, প্রচার সম্পাদক জনাব এস এম জিতু মুন্না, সহ-প্রচার সম্পাদক সেপার আহমদ,দপ্তর সম্পাদক তানবির আহমদ জুয়েল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আলতাফ হোসেন, যুব বিষয়ক সম্পাদক মো. আবু শামীম, পর্যটন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম তালুকদার, সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক আজিজুল মালিক রুভেজ, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অলিউর রহমান আলেক, জন সংযোগ বিষয়ক সম্পাদক মো. আবু জাবের, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা লিপি বেগম, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. উসমান গনি (কাছন), সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, ফুজায়েল বিন হাবীব, সদস্য ছিদ্দিকুর রহমান, হেলাল মিয়া, জুবায়েল আহমদ, হেলাল আহমদ, এনাম আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৬০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের হাতে সম্মাননা সনদ, নগদ অর্থ ও আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ ও সমাজের বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ ও প্রযুক্তিতে জাপানের এমওএল’র আগ্রহ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রিতে প্রথম শ্রেণী (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরিফুল হক পাপ্পু। তিনি তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

ফ্রান্স প্রতিনিধি: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির তীব্র অভিযোগ উঠেছে ‘শ্যাম কালা’ নামে এক ব্যক্তির

এতিমদের নিয়ে শহীদ জিয়া ও বেগম জিয়ার কবর জিয়ারত করলেন প্যাটারসন সিটি বিএনপির সাধারণ সম্পাদক রুহেল

এতিমদের নিয়ে শহীদ জিয়া ও বেগম জিয়ার কবর জিয়ারত করলেন প্যাটারসন সিটি বিএনপির সাধারণ সম্পাদক রুহেল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন

খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’

খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’

অঢেল অর্থ ও বাহন উপহারে বেপরোয়া অপকর্ম সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় প্রভাব ও অর্থের জোরে অপরাধের

তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা

তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা

তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিগত ১লা সেপ্টেম্বর সংগঠনটির সিলেট বিভাগীয় কমিটির কুমারপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেটে বিএনপির ভিত্তিপ্রস্তর থেকে আজও রাজপথে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

সিলেটে বিএনপির ভিত্তিপ্রস্তর থেকে আজও রাজপথে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

শহীদ জিয়ার নির্দেশ ও বেগম জিয়ার দুঃসময়ে সাহস জোগানো ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সিলেটের স্থান বরাবরই স্বতন্ত্র ও