admin
প্রকাশিত: 12:42 PM, November 3, 2026
ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর” স্লোগানকে সামনে রেখে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর বন্দরবাজারস্থ পৌর বিপণী কেন্দ্র মার্কেটের সামনে পূবালী ব্যাংক পিএলসি, বন্দরবাজার শাখা সিলেটের আয়োজনে দুই দিনব্যাপী এই বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পূবালী ব্যাংক পিএলসি বন্দরবাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ম্যানেজার (এসপিও) সুবীর কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিপনী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো: সিকান্দর আলী।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিপনী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আহমেদুর রহমান মিনু, আলমগীর আলী সাহেদ, বিশিষ্ট ব্যবসায়ী কয়েছ আহমদ, তাছলিম আহমদ শুভ, পূবালী ব্যাংক পিএলসি সিলেট পূর্বাঞ্চলের এডিসি বিভাগের অফিসার সৈয়দ আহমদ মোহসি উদ্দিন, বন্দরবাজার শাখার জুনিয়র অফিসার দেবাশীষ রায়, ডেপুটি জুনিয়র অফিসার রাজীব ধর, জিয়াউর রহমান, আশীষ রায় প্রমূখ।
কার্যক্রমে ক্যাশলেস লেনদেন প্রসারের লক্ষ্যে বিভিন্ন সেবা প্রদান করা হয়। যার মধ্যে ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সুবিধা, ব্যবসায়ীদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনের সুবিধাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা সহজেই আধুনিক, নিরাপদ এবং ক্যাশলেস লেনদেন ব্যবস্থায় অভ্যস্ত হয়ে উঠবেন বলে আশা সংশ্লিষ্টদের।-বিজ্ঞপ্তি
ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে এক ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বোনের বাড়িতে যাওয়ার পথে জবেদা
সিলেট বিভাগের কাক্সিক্ষত উন্নয়ন, বৈষম্য নিরসন ও দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর ২৫ দফা সংবলিত স্মারকলিপি পেশ করেছে
আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা
সুনামগঞ্জের দিরাই কেন্দ্রীয় শ্মশান পরিচালনা নিয়ে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। মূল কমিটিকে পাশ কাটিয়ে গঠিত ৪১ সদস্যের অননুমোদিত কমিটি বাতিল
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সার পাচারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির সার ডিলার হতে আবেদন করাকে
চাকরি স্থায়ী করনের নাটকীয়তা যেনো কোনো ভাবেই শেষ হচ্ছে না সিসিকের কর্মকর্তা কর্মচারীদের। উচ্চ আদালতের নির্দেশনার পরও চাকরি স্থায়ী না
স্টাফ রিপোর্টার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চার ইউনিয়নে কৃষকদের মাঝে সরকারিভাবে বিতরণকৃত ট্রাক্টর ও কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের না দিয়ে আত্মসাৎ