admin
প্রকাশিত: 11:47 AM, November 3, 2026
চুনারুঘাট প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে এক ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বোনের বাড়িতে যাওয়ার পথে জবেদা খাতুন নামের এক নারীর পথরোধ করে ব্যাগভর্তি স্বর্ণ লুটে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় সুনির্দিষ্ট অভিযোগ দেওয়ার পরও পুলিশ আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার পরামর্শ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের এমন নিষ্ক্রিয় ও দায়িত্বহীন ভূমিকায় এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর বিকেলে উপজেলার রাখী গ্রামের ডেনমার্ক প্রবাসীর মা জবেদা খাতুন তার বোন মিনারা খাতুনকে সঙ্গে নিয়ে ভাগনি বিউটি আক্তারের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসুল্লা গ্রামের কটাই মিয়ার বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় মর্তুজ আলী মোল্লার ছেলে আশিকুর রহমান (২২) অতর্কিতভাবে তাদের পথরোধ করে। এ সময় জোরপূর্বক তাদের হাত থেকে স্বর্ণালংকারভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সে। ওই সময় বাসুল্লা গ্রামের মেন্দি মিয়ার ছেলে সোহেল (২৬) তার সহযোগী হিসেবে অংশ নেয় বলে জানা যায়।
ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পরপরই স্থানীয় ইউপি সদস্য সালেক মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অভিযুক্ত আশিক ও তার পরিবারকে স্বর্ণালংকার ফেরত দেওয়ার জন্য চাপ দেন। কিন্তু তারা কোনো কর্ণপাত না করে কালক্ষেপণ করতে থাকে। কোনো উপায় না পেয়ে পরবর্তীতে ভুক্তভোগী জবেদা খাতুন চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, থানা অভিযোগ পাওয়ার পর তদন্তের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রবাস বিষয়টিকে পর্যাপ্ত গুরুত্ব দেননি। উল্টো তিনি কোনো আইনি পদক্ষেপ না নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে আপস করে নেওয়ার পরামর্শ দিয়ে দায় সেরেছেন। এ বিষয়ে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাফিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দেন।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছিনতাই হওয়া স্বর্ণালংকার উদ্ধার কিংবা মূল অভিযুক্ত আশিকুর রহমানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দিনের আলোয় প্রকাশ্যে এমন দুঃসাহসিক ছিনতাই এবং পরবর্তীতে পুলিশের রহস্যজনক আচরণে এলাকাবাসীর মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার ও স্বর্ণ উদ্ধারের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে এক ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বোনের বাড়িতে যাওয়ার পথে জবেদা
সিলেট বিভাগের কাক্সিক্ষত উন্নয়ন, বৈষম্য নিরসন ও দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর ২৫ দফা সংবলিত স্মারকলিপি পেশ করেছে
আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা
সুনামগঞ্জের দিরাই কেন্দ্রীয় শ্মশান পরিচালনা নিয়ে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। মূল কমিটিকে পাশ কাটিয়ে গঠিত ৪১ সদস্যের অননুমোদিত কমিটি বাতিল
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সার পাচারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির সার ডিলার হতে আবেদন করাকে
চাকরি স্থায়ী করনের নাটকীয়তা যেনো কোনো ভাবেই শেষ হচ্ছে না সিসিকের কর্মকর্তা কর্মচারীদের। উচ্চ আদালতের নির্দেশনার পরও চাকরি স্থায়ী না
স্টাফ রিপোর্টার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চার ইউনিয়নে কৃষকদের মাঝে সরকারিভাবে বিতরণকৃত ট্রাক্টর ও কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের না দিয়ে আত্মসাৎ