admin

প্রকাশিত: 12:48 PM, October 26, 2026

ছাতক-সিলেট রেলপথ পুনর্বাসন প্রকল্পের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বৃদ্ধি

ছাতক-সিলেট রেলপথ পুনর্বাসন প্রকল্পের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বৃদ্ধি

শাহীন আহমেদ:

অর্থনৈতিক ও যোগাযোগের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী সিলেট-ছাতক রেলপথটি ২০২২ সালের ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকে দীর্ঘ চার বছর ধরে অচল হয়ে রয়েছে এ অঞ্চলের মানুষের যাতায়াত এবং গুরুত্বপূর্ণ এই শিল্পনগরের পণ্য পরিবহনের প্রধান মাধ্যমটি।

অবশেষে অচলাবস্থা কাটিয়ে রেলপথটিকে পুনরায় সচল করতে প্রায় ২১৭.৩৪ কোটি টাকা ব্যয়ে ‘সিলেট-ছাতক বাজার সেকশনে মিটারগেজ ট্র্যাক পুনর্বাসন’ প্রকল্প হাতে নেয় বাংলাদেশ রেলওয়ে ও এশীয় উন্নয়ন ব্যাংক (অউই)। তবে নানা জটিলতায় মূল নির্ধারিত সময়ের মধ্যে কাজের অগ্রগতি মাত্র ২০ থেকে ২৫ শতাংশে পৌঁছানোয় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে প্রকল্পটির সময় সংশোধন করে ২০২৭ সালের মে পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। মেয়াদের এই বৃদ্ধি ছাতক ও সুনামগঞ্জের মানুষের জন্য স্বস্তি এনে দেওয়ার পাশাপাশি একটি টেকসই ও আধুনিক রেল নেটওয়ার্ক নিশ্চিত করার পথ সুগম করেছে।

প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেড ও রেলওয়ে সূত্রে জানা গেছে, দেড় বছরের মূল মেয়াদের মধ্যে দুটি ভারী বর্ষা মৌসুমে কাজ বন্ধ থাকা, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং ডলার সংকটের কারণে বিদেশ থেকে ভারী যন্ত্রপাতি ও রেলের মালামাল আমদানিতে জটিলতা দেখা দিয়েছিল। ফলে কাজের গতি কমে যায়। তবে সম্প্রতি প্রকল্পের জন্য আরও ২৯ কোটি টাকার বরাদ্দ পাওয়ায় কাজে পুনরায় নতুন গতি ফিরবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।

৩৪ কিলোমিটার দীর্ঘ এই রেললাইনের সংস্কার কাজ অত্যন্ত বিস্তৃত। ইতিমধ্যেই পুরোনো জরাজীর্ণ রেললাইন সম্পূর্ণ অপসারণ করা হয়েছে এবং ৯৬টি পাইলিং পয়েন্টের মধ্যে ৮৫টির কাজ শেষ হয়েছে। এছাড়া বড় বড় কালভার্ট ও রেলসেতুর সংস্কারকাজ চলমান রয়েছে। তবে নতুন আধুনিক স্লিপার স্থাপন, জলবায়ু সহনশীল উঁচু ও মজবুত মাটির বাঁধ নির্মাণ এবং নতুন মিটারগেজ রেললাইন (ট্র্যাক) বসানোর মতো মূল কাজগুলো এখনো বাকি রয়ে গেছে।

বিশেষজ্ঞ ও স্থানীয়দের মতে, কেবল তড়িঘড়ি করে ট্রেন চালানোই শেষ কথা নয়; জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দীর্ঘস্থায়ী অবকাঠামো গড়ে তোলাই আসল লক্ষ্য হওয়া উচিত। ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধিকে তাই ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে।
পর্যাপ্ত সময় পাওয়ায় এবার রেলপথের বাঁধ যথোপযুক্ত উঁচু করা এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে আধুনিক কালভার্ট নির্মাণ করা সম্ভব হবে।

নতুন প্রযুক্তির ট্র্যাক ও স্লিপার ব্যবহারের ফলে ভ্রমণের সময় কমে আসার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে।

ছাতকের চুন, পাথর, বালু এবং ছাতক সিমেন্ট ফ্যাক্টরির পণ্য সাশ্রয়ী মূল্যে সারা দেশে পরিবহনের নতুন সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে।

সিলেট-ছাতক রেলপথের এই পুনর্বাসন কেবল সাধারণ সংস্কার নয়, এটি অবহেলিত এই জনপদের অর্থনৈতিক মুক্তি ও যাতায়াতের অধিকার নিশ্চিতের অন্যতম মাধ্যম। বর্ধিত মেয়াদের মধ্যে যাতে আমলাতান্ত্রিক জটিলতা ছাড়া কাজটি শেষ হয়, সে জন্য রেলওয়ে প্রশাসনের কঠোর মনিটরিং নিশ্চিত করা জরুরি। ২০২৭ সালে ট্রেনের হুইসেল বাজিয়ে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে এবং সিলেট-সুনামগঞ্জের সংযোগ আরও সুদৃঢ় হবেÑএমনটাই প্রত্যাশা এ অঞ্চলের মানুষের।


সর্বশেষ সংবাদ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

গোয়াইনঘাটে টাস্কফোর্স অভিযান ৪টি নৌকা ও ১৩টি লিস্টার মেশিন ধ্বংস

গোয়াইনঘাটে টাস্কফোর্স অভিযান ৪টি নৌকা ও ১৩টি লিস্টার মেশিন ধ্বংস

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নদী, চা বাগান ও পরিবেশ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ছাতক-সিলেট রেলপথ পুনর্বাসন প্রকল্পের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বৃদ্ধি

ছাতক-সিলেট রেলপথ পুনর্বাসন প্রকল্পের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বৃদ্ধি

শাহীন আহমেদ: অর্থনৈতিক ও যোগাযোগের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী সিলেট-ছাতক রেলপথটি ২০২২ সালের ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পর

রেড ক্রিসেন্টের ২ দিনব্যাপী ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র ও ঔষধ বিতরণ সম্পন্ন

রেড ক্রিসেন্টের ২ দিনব্যাপী ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র ও ঔষধ বিতরণ সম্পন্ন

মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূললক্ষ্য ও ব্রত: ব্যারিস্টার সালাম স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের

খেলাধুলা থেকে মানবসেবায় চলন্তিকা ক্রীড়া চক্রের ৪০ বছর পূর্তি

খেলাধুলা থেকে মানবসেবায় চলন্তিকা ক্রীড়া চক্রের ৪০ বছর পূর্তি

সিলেট নগরের ৩০ নম্বর ওয়ার্ডের জৈনপুর এলাকায় ১৯৮৬ সালে যাত্রা শুরু করেছিল চলন্তিকা ক্রীড়া চক্র। লক্ষ্য ছিল খেলাধুলার বিকাশ, তরুণদের

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া ক্ষমতার দাপটে পকেট কমিটি গঠন, ক্ষুব্ধ সাধারণ সদস্যরা

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া ক্ষমতার দাপটে পকেট কমিটি গঠন, ক্ষুব্ধ সাধারণ সদস্যরা

অনৈতিকভাবে ফিরেছেন আজীবন বহিষ্কৃত সায়েক স্টাফ রিপোর্টার: শতবর্ষী ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাব এখন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও কতিপয় প্রভাবশালীদের দখলদারিত্বে জিম্মি

সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন

সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয়